বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
‘ছোট ভাই বলে সহ্য করেছি, কিন্তু আমার মেয়েকে মেরে ফেলবে ভাবিনি’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ১০:২১ AM আপডেট: ১৫.১০.২০২৫ ১০:২৪ এএম

বরগুনার তালতলী উপজেলায় আপন চাচার লাঠির আঘাতে মোসা. নাহিল ওরফে তাননু আক্তার (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা দুলাল খান থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের ইদুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, তাননু স্থানীয় ফরেস্ট অফিসের পাশে একটি মুদি দোকানে রুটি কিনতে গিয়েছিল। এ সময় পেছন থেকে তার আপন চাচা হাবিল খান (২৮) একটি লাঠি দিয়ে শিশুটির মাথায় আঘাত করেন।

গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা তাননুকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পথে বিকেল পৌনে ৫টার দিকে শিশুটি মারা যায়। পরিবারের সদস্যরা তার মরদেহ তালতলী থানায় নিয়ে আসেন। পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের হাসপাতাল মর্গে পাঠায়।

দুলাল খান জানান, তার ছোট ভাই হাবিল একজন মাদকাসক্ত। তিনি প্রায় সময় নেশাগ্রস্ত অবস্থায় পরিবারের সদস্যদের গালিগালাজ ও মারধর করনে।

শোকাত দুলাল বলেন, ‘ছোট ভাই বলে এতোদিন সহ্য করেছি, কিন্তু সে আমার একমাত্র মেয়েকে এমনভাবে মেরে ফেলবে তা ভাবিনি।’

এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল বলেন, ‘শিশুটির মৃত্যুর ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। অভিযুক্ত হাবিল খানকে গ্রেফতার করে থানায় আনা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলছে।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  বরগুনা   তালতলী   শিশু হত্যা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close