বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৩ কর্মকর্তার বিরুদ্ধে মামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ১০:০৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৩ কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে জিজ্ঞাসাবাদের নামে স্ত্রীসহ জুলাই যোদ্ধা বুলবুল শিকদারকে মারধর ও নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। আদালত মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কে তদন্ত করার নির্দেশ দিয়েছেন।

আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) মামলার বাদী, ভিক্টিমের স্ত্রী সাবিনা ইয়াসমিনের জবানবন্দি গ্রহণ করে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এই আদেশ দেন। মামলার বাদীপক্ষের আইনজীবী ইলতুতমিশ সওদাগর এ তথ্য জানান।

মামলার আসামিদের মধ্যে রয়েছেন সিনিয়র ভেরিফিকেশন অফিসার ইফতেখার হোসেন, কর্মকর্তা সাগর, কর্মকর্তা মেহেদী হাসান প্রিন্স, এক্সিকিউটিভ মেম্বার সাবরিনা আফরোজ শ্রাবন্তী, কর্মকর্তা আফজালু রহমান সায়েম, কর্মকর্তা সাইদুর রহমান শাহিদ, কর্মকর্তা ফাতেমা আফরিন পায়েল, কর্মকর্তা রেজা তানভীর, রাকিন, শামীম রেজা খান, সোনিয়া আক্তার লুবনা, কর্মকর্তা আলিফ এবং কর্মকর্তা জাহিদ।

মামলার আবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ জুলাই ফ্যাসীবাদ বিরোধী বর্ষাবিপ্লব চলাকালে বাদীর স্বামী ও ছেলে মোটরসাইকেলে চড়ে চট্টগ্রামের মাদানী নগর মাদ্রাসার সামনে গেলে পুলিশ ও সরকারপন্থী সন্ত্রাসীরা আন্দোলনরত জনতার ওপর হামলা চালায়। এতে বাদীর স্বামী গুরুতরভাবে আহত হন এবং ছেলের পা ভেঙে যায়।

ফ্যাসীবাদের পতনের পর আহতদের স্বীকৃতি ও ক্ষতিপূরণের দাবিতে বাদী ২০২৫ সালের ২০ মার্চ তার স্বামীকে নিয়ে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এর অফিসে গেলে ফাউন্ডেশনের কর্মকর্তা ইফতেখার হোসেনসহ অন্যান্য আসামিরা তাদের জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে বাদীর স্বামীকে আলাদা কক্ষে নিয়ে কয়েক ঘণ্টা ধরে শারীরিক নির্যাতন করা হয় এবং বাদীও মারধর ও ভয়ভীতির শিকার হন।

বাদীর অভিযোগ, আসামিরা তাদের ‘ভুয়া জুলাই যোদ্ধা’ বলে হুমকি দেন, জোরপূর্বক মিথ্যা স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করেন এবং বাদীর ব্যাগ ও মোবাইল ছিনিয়ে নেন। এই নির্যাতনের কারণে বাদীর স্বামী মানসিকভাবে অসুস্থ হয়ে দীর্ঘ সময় চিকিৎসাধীন ছিলেন। পরবর্তীতে কিছুটা সুস্থ হয়ে বাদী আদালতে মামলা করেন।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  জুলাই স্মৃতি ফাউন্ডেশন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close