শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
অন্তর্বর্তী সরকারকে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবি জাগপার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ৪:১৪ পিএম

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-র সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, অন্তর্বর্তী সরকার ঘোষিত ‘জুলাই সনদ’ কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং তা বাস্তবায়নে এখনই আদেশ জারি করতে হবে। তিনি বলেন, “১৭ অক্টোবর সরকার যে সনদ সাক্ষর অনুষ্ঠান আয়োজন করছে, তার কোনো আইনগত ভিত্তি নেই, তবে এটি প্রতিশ্রুতি পালনের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ৭ দফা দাবিতে আয়োজিত জাগপার মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাশেদ প্রধান বলেন, “বিএনপি শুরুতে গণভোটে রাজি ছিল না, এখন রাজি হলেও তারা চাইছে জাতীয় নির্বাচনের দিনই গণভোট হোক। কিন্তু একই দিনে দুটি ভোট গ্রহণ গ্রামাঞ্চলে বাস্তবায়ন করা কঠিন হবে। এতে প্রতীক নির্ভর জাতীয় নির্বাচন মুখ্য হয়ে যাবে, আর প্রশ্ন নির্ভর গণভোট গৌণ হয়ে পড়বে।”

তিনি আরও বলেন, “অন্তর্বর্তী সরকারকে স্পষ্টভাবে জুলাই সনদ বাস্তবায়নে আদেশ দিতে হবে এবং জাতীয় নির্বাচনের আগেই গণভোট আয়োজন করতে হবে।”

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, “তাদের বড় নেতারা এতদিন বলেছে ‘পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি বুঝে না’। অথচ এখন বলছে ‘এ বিষয়ে সিদ্ধান্ত হবে নির্বাচিত সংসদে।’ তারা যদি বুঝেই না, তবে সংসদে গিয়ে সিদ্ধান্ত নেবে কীভাবে?”

তিনি আরও বলেন, “জাগপা ছোট দল হলেও আমরা ১-২ শতাংশের হিসাব বুঝি। কিন্তু যারা ৪ কোটি বেকারের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেয়, তারা পিআর পদ্ধতিতে ৫১ শতাংশ ভোট পেতে ভয় পাচ্ছে কেন? যদি সত্যিই জনগণের সমর্থন থাকে, তাহলে আসুন, গণভোটে পিআর পদ্ধতির পক্ষে-বিপক্ষে প্রশ্ন তোলা হোক। যে রায় আসবে, সেটাই মানা হোক।”

অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে রাশেদ প্রধান বলেন, “জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে এবং আওয়ামী লীগের মতো তাদের বিচার শুরু করতে হবে। বর্তমান প্রশাসন আওয়ামী লীগের রেখে যাওয়া কাঠামো বহন করছে, এর মধ্যেই বিএনপিপন্থীদেরও নিয়োগ দেওয়া হয়েছে এভাবে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা সম্ভব নয়। প্রশাসনের রদবদল এখন জরুরি।”

তিনি বলেন, “আগামী নির্বাচন হতে হবে লেভেল প্লেইং ফিল্ডে, পিআর পদ্ধতিতে এবং ভারতের প্রভাবমুক্তভাবে।”

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন্দ, জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, সৈয়দ মো. সফিকুল ইসলাম, প্রকাশনা সম্পাদক এস এম জিয়াউল আনোয়ার, ঢাকা মহানগর আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, শ্রমিক জাগপার সভাপতি আসাদুজ্জামান বাবুল, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন এবং যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু প্রমুখ।

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  অন্তর্বর্তী   সরকার   জাগপা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close