বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জুলাই সনদের চূড়ান্ত অনুলিপি রাজনৈতিক দলগুলোর কাছে যাচ্ছে আজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ১০:০৮ AM

জাতীয় ঐকমত্য কমিশন ঘোষিত ‘জুলাই জাতীয় সনদের’ চূড়ান্ত অনুলিপি আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হচ্ছে। দীর্ঘ কয়েক মাস ধরে চলা আলোচনা ও মতামতের ভিত্তিতে গঠিত এই সনদে ৮৪টি সংস্কার প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে এই সংস্কার বাস্তবায়নের উপায় নিয়ে সনদে কোনো সুপারিশ থাকছে না।

এ-সংক্রান্ত সুপারিশ পরে অন্তর্বর্তী সরকার ও দলগুলোর কাছে দেবে ঐকমত্য কমিশন। এটি জুলাই সনদের অংশ হবে না।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের উদ্যোগ নেয়। প্রথম ধাপে গঠন করা ছয়টি সংস্কার কমিশনের ((সংবিধান, নির্বাচনব্যবস্থা, জনপ্রশাসন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ ও বিচার বিভাগ সংস্কার কমিশন)) সংস্কার প্রস্তাব নিয়ে দলগুলোর সঙ্গে আলোচনা করে ঐকমত্য কমিশন।

জানানো হয়, দুই ধাপে- গত ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত- কমিশন ৩৩টি ও পরে ৩০টি, মোট ৬৩টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে। সেখান থেকে ৮৪টি প্রস্তাবে ঐকমত্য অর্জিত হয়, যেগুলোর ভিত্তিতে তৈরি করা হয়েছে এই জাতীয় সনদ।

সনদে স্বাক্ষরের জন্য আগামী শুক্রবার (১৭ অক্টোবর) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে ৩০টি দল ও জোটকে আমন্ত্রণ জানানো হচ্ছে। এরই মধ্যে প্রতিটি দল থেকে দুজন করে স্বাক্ষরকারীর নাম কমিশনের কাছে পাঠানো হয়েছে। তবে শেষ পর্যন্ত সবাই সই করবে কি না, তা এখনও নিশ্চিত নয়।

ঐকমত্য কমিশন সূত্র জানিয়েছে, যেসব দল আগে সনদের খসড়ায় মতামত দিয়েছে, সেই ভিত্তিতেই আজ তাদের কাছে চূড়ান্ত অনুলিপি পাঠানো হচ্ছে। সেখানে মূল কনটেন্ট অপরিবর্তিত থাকছে, শুধু কিছু ভাষাগত সংশোধন করা হয়েছে।

এ সনদের আলোচনায় একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল সংবিধানের ৪(ক) অনুচ্ছেদ, যেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতি প্রদর্শনের বাধ্যবাধকতা রয়েছে। কমিশন জানিয়েছে, অধিকাংশ দল এই অনুচ্ছেদ বাতিলের পক্ষে মত দিলেও, এই সিদ্ধান্ত সনদে অন্তর্ভুক্ত না করে পরবর্তী সংসদের ওপর ছেড়ে দেওয়া হয়েছে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  জুলাই সনদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close