বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বরিশালে আওয়ামী লীগ নেত্রী কেকার মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ৬:০৫ AM
ফাইল ছবি

ফাইল ছবি

বরিশাল নগরীতে আওয়ামী লীগ নেত্রী শারমিন মৌসুমি কেকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কোতয়ালী থানা পুলিশের উপ-পরিদর্শক মাজেদুল।

মরদেহটি সোমবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উদ্ধার করা হয়। নিহত কেকা সদর রোড এলাকার হিরন আহমেদ লিটুর স্ত্রী এবং ঝালকাঠি জেলার যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। তার রহস্যজনক মৃত্যু নগরজুড়ে আলোচনার সৃষ্টি করেছে।

পুলিশ জানিয়েছে, জাতীয় সেবা ৯৯৯-এ খবর পেয়ে বাড়িতে ঢুকে খাটে শোয়া অবস্থায় মরদেহটি দেখা যায়। মহিলা পুলিশ মরদেহ চেক করার সময় এক অংশে রক্ত জমাট থাকতে লক্ষ্য করেন।

নিহতের স্বজনদের অভিযোগ, কেকাকে শ্বশুরবাড়ির লোকেরা হত্যা করেছে এবং মৃত্যুর খবর চাপা রাখা হয়েছে। রুমের বাইরে স্বামী লিটু একটি রামদা নিয়ে বসে ছিলেন এবং কাউকে রুমে প্রবেশ করতে দেননি।

কেকার মেয়ে দিতান জানিয়েছেন, বিকেল থেকে মায়ের সাড়া শব্দ না পেয়ে রাতে দরজা খোলার পর তাকে মৃত অবস্থায় খাটে পড়ে থাকতে দেখেছেন। কেকা দীর্ঘদিন হৃদরোগে আক্রান্ত ছিলেন এবং তার আগে হার্টে রিং পড়ানো হয়েছিল।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান জানিয়েছেন, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি; তবে শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, জুলাই-আগস্ট মাসে মোট ৩টি মামলার আসামি ছিলেন শারমিন মৌসুমি কেকা।


স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  বরিশাল   আওয়ামী লীগ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close