প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ২:৪৫ AM

সংগৃহীত ছবি
মীরসরাইয়ের মিঠানালা ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১১টি পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের উদ্যোগে ঢেউ টিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানটি রবিবার (১৩ অক্টোবর) উপজেলা চত্বরে অনুষ্ঠিত হয় এবং সহায়তা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বরাদ্দকৃত।
প্রতিটি পরিবারকে ২ বান্ডিল ঢেউ টিন ও নগদ ৬ হাজার টাকা প্রদান করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার, এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি, কৃষি কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, প্রাণী সম্পদ কর্মকর্তা, এলজিইডি প্রকৌশলী, জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী, সমবায় কর্মকর্তা এবং পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা সহ অন্যান্য উপজেলা কর্মকর্তা ও কর্মচারী।
সোমাইয়া আক্তার প্রধান অতিথি বক্তব্যে বলেন, ৯ অক্টোবর উপজেলার মিঠানালা ইউনিয়নে অগ্নিকাণ্ড ঘটেছিল। দ্রুত সময়ে উপজেলা প্রশাসন সহায়তা প্রদান করতে সক্ষম হয়েছে। দুর্যোগের সময় আমরা সবসময় জনগণের পাশে আছি।
ক্ষতিগ্রস্তরা সরকারি সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং দ্রুত ঘর পুনর্নির্মাণের আশাবাদ ব্যক্ত করেছেন।
স্বদেশ প্রতিদিন/শাহো