বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মিঠাপুকুরে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ’সহ আহত ৩
মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ৬:১০ পিএম

রংপুরের মিঠাপুকুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধ’সহ ৩ নারীকে বেধড়ক মারপিট করার অভিযোগ উঠেছে। আহতরা মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে।

রবিবার (১২ অক্টোবর) সকাল আনুমানিক ৮ টার সময় রানীপুকুর ইউনিয়নের দৌলত রসুলপুর গ্রামে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে আবেদ আলী(৭০) নামে বৃদ্ধার অবস্থা আশংকাজনক।

স্থানীয়রা জানান, মিঠাপুকুর উপজেলার দৌলত রসুলপুর গ্রামের এন্দাদুল হকের সঙ্গে প্রতিবেশী আমিনুল ইসলামের দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জের ধঁরে (রবিবার) সকালে আমিনুর ইসলামের নেতৃত্বে ৫ থেকে ৬ জন, এন্দাদুল হকের বড়ভাই আবেদ আলী (৭৫) এর উপর অতর্কিত হামলা চালান। এসময় আবেদ আলীকে উদ্ধার করতে গেলে জয়দুলের স্ত্রী শামসুন্নাহার ও এন্দাদুল হকের স্ত্রী সাহেবা বেগমকেও বেধড়ক পেটানো হয়।

ভুক্তভোগী এন্দাদুল হক বলেন, ‘আমার ভাইকে একা পেয়ে আমিনুল এবং তার ভাড়াটে লোকজন কুপিয়ে আহত করেছে। ভাইকে কোপানোর কারনে মুখে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে। তার কোমরের হাড় ভেঙে গিয়েছে।’

জয়দুল মিয়া বলেন, ‘আমার ভাই আবেদ আলীকে রক্ষা করতে গিয়ে আমার স্ত্রী শামসুন্নাহার মারধরের শিকার হয়েছে। পরে স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।’

তবে এবিষয়ে অভিযুক্ত আমিনুল ইসলামের সঙ্গে একাধিক বার যোগাযোগ করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন, ‘অভিযোগ পেয়েছি, আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  সংঘর্ষ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close