বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
জনগণ চাপিয়ে দেয়া কোনো কিছু মেনে নেবে না: ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ১:৩০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চাপিয়ে দেয়া কোনো কিছু জনগণ মেনে নেবে না। পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে আন্দোলনের মাধ্যমে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা চলছে।

আজ রবিবার (১২ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে তিনি এ কথা বলেন।
 
দীর্ঘদিন ধরে সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা হচ্ছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, “সংস্কার কমিশন যেসব বিষয় সিদ্ধান্ত নিয়েছে বা যে প্রস্তাব দিচ্ছে এর বেশিরভাগই বিএনপির ৩১ দফায় আগে থেকেই আছে। আগামী শুক্রবার (১৭ অক্টোবর) এ বিষয়ে সনদ স্বাক্ষর করা হবে। যে বিষয়গুলো একমত হয়নি, সেগুলো নির্বাচনের সময় ম্যান্ডেট নিয়ে যেতে হবে।”

পিআর জনগণ গ্রহণ করবে না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, “নতুন ধারণা পিআর নিয়ে আদৌ জনগণের ধারণা আছে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। সংস্কার কমিশন সেই প্রস্তাব আনেনি, এনেছে রাজনৈতিক কয়কেটা দল। পিআর নিয়ে কথা হচ্ছে, আন্দোলন হচ্ছে। কারণ একটাই, সেটা হচ্ছে নির্বাচনকে বিলম্বিত করা। বিএনপি আগেই বলেছে এটা হবে না। চাপিয়ে দেয়া কোনো কিছু জনগণ গ্রহণ করবে না।”
 
নির্বাচনের প্রসঙ্গ টেনে বিএনপির এই মহাসচিব বলেন, “বিএনপি স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায়। নির্বাচন হবে, জনগণ যেই নির্বাচনে পরীক্ষিত দলকে বেছে নেবে।”

অনুরোধ জানিয়ে মির্জা ফখরুল বলেন, “একটা অনুরোধ, যে সুযোগ দেশের মানুষ পেয়েছে গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের জন্য, সেই সুযোগ আবার যেন না হারাই। কিছু মানুষ চেষ্টা করছে একাত্তরকে ভুলিয়ে দিতে। একাত্তর হয়েছে বলেই আজ দেশ নিয়ে স্বপ্ন দেখছি। অনেক ষড়যন্ত্র আছে। তাকে পরাজিত করার শক্তি দেশের মানুষের আছে।”

জনগণ নির্বাচন দেখতে চায় উল্লেখ করে তিনি বলেন, “জনগণ গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে গিয়ে তাদের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে চায়। ১৪ মাসে রাতারাতি সংস্কার হয়ে যাবে, জনগণ তা বিশ্বাস করে না। তারা চায় গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  জনগণ   ফখরুল   বিএনপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close