বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ভিক্ষুক সালেয়া বেগমের ঘরে মিললো তিন বস্তা টাকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ১২:১৭ AM

সিরাজগঞ্জ শহরের কওমি জুটমিলের একটি কোণের বারান্দায় বসবাস করেন ৬০ বছর বয়সী এক বৃদ্ধা ভিক্ষুক- সালেয়া বেগম। তাঁকে সাধারণভাবে দেখে কেউ কল্পনাও করতে পারেনি, তাঁর কাছে গচ্ছিত রয়েছে তিন বস্তা টাকা!

শনিবার (১১ অক্টোবর) সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার মাছুমপুর নতুনপাড়া এলাকায় সালেয়া বেগমের ঘর থেকে আরও এক বস্তা টাকা উদ্ধার করেন স্থানীয়রা। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত গণনার পর দেখা যায়, এই বস্তাটিতে রয়েছে ৪৭ হাজার ৮২৬ টাকা।

এর আগে গত ৯ অক্টোবর সালেয়া বেগমের ঘর থেকেই দুই বস্তায় পাওয়া গিয়েছিল ১ লাখ ২৬ হাজার ২৫৩ টাকা।

সব মিলিয়ে তিন বস্তায় মোট পাওয়া গেছে ১ লাখ ৭৪ হাজার ৭৯ টাকা- যা একটি সাধারণ ভিক্ষুকের কাছে থাকা বিস্ময়কর অর্থসম্পদ হিসেবেই দেখা হচ্ছে।

সালেয়া বেগম বর্তমানে অসুস্থ। তাঁর একমাত্র মেয়ে শাপলা খাতুন বলেন, ‘মা একা থাকতে চাইতেন। আমরা জানতামই না যে, তিনি এত টাকা জমিয়েছেন। এখন এই টাকা দিয়েই তাঁর চিকিৎসা করানো হবে।’

সিরাজগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. শাহরিয়ার শিপু জানান, ‘সকালে আরও একটি বস্তা উদ্ধার করা হয়েছে। গণনায় উঠে এসেছে ৪৭ হাজার ৮২৬ টাকা। এই টাকা সালেয়া বেগমের চিকিৎসায় ব্যয় করা হবে। আর যদি আল্লাহ তাঁকে নিয়ে যান, তবে অবশিষ্ট অর্থ তাঁর মেয়েকে বুঝিয়ে দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘একজন ভিক্ষুকের কাছেও এত টাকা থাকতে পারে- এটা সত্যিই বিস্ময়কর ও ভাবনার বিষয়।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  ভিক্ষুক   সালেয়া বেগম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close