বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
পিআর পদ্ধতি সাধারণ জনগণের উপকারে আসবে না : মঈন খান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ১১:৪৭ পিএম

আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর কিছু আসন বাড়াবে, কিন্তু সাধারণ জনগণের কোনো উপকারে আসবে না- এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

শনিবার (১১ অক্টোবর) রাজধানীর মৌচাকে কসমস ফাউন্ডেশন ও ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি) আয়োজিত এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। সেমিনারটির শিরোনাম ছিল-‘আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি: নির্বাচন ও সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি’।

বিশেষ অতিথির বক্তব্যে ড. মঈন খান বলেন, ‘যদি খোলাখুলি বলি-পিআরটা চাচ্ছি এই কারণে যে আমি পার্লামেন্টে কিছু বেশি আসন পাবো। এর বাইরে কিছু নেই।’

তিনি প্রশ্ন তোলেন, ‘বেশি আসন বা ক্ষমতা পাওয়ার জন্য কি মানুষের মৌলিক দাবিকে অগ্রাহ্য করা হবে? এটা গণতন্ত্রের ভাষা নয়, বরং স্ববিরোধী চাওয়া।’

ড. মঈন খান আরও বলেন, ‘এই পদ্ধতিতে জনগণ ভোট দেবে দলকে, আর দল ঠিক করবে কে হবে প্রার্থী। এতে ব্যক্তি দুর্বল হবে, দল হবে অতিরিক্ত শক্তিশালী। এর ফলে জনপ্রতিনিধিরা সরাসরি জনগণের কাছে জবাবদিহি করবেন না।’

তিনি সতর্ক করে বলেন, ‘বিগত ৫৪ বছরে আমরা দেখেছি, যখনই দল বেশি শক্তিশালী হয়েছে, তখনই জনগণের জন্য দুর্যোগ নেমে এসেছে। তাই আমাদের উচিত, জনগণের কল্যাণে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করা।’

কসমস গ্রপের ব্যবস্থাপনা পরিচালক এনায়েতউল্লাহ খানের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, এবি পার্টির মজিবুর রহমান মঞ্জু, গণসংহতি আন্দোলনের আবুল হাসান রুবেল, গণঅধিকারের সাধারণ সম্পাদক রাশেদ খান এবং নির্বাচন কমিশনের সাবেক সচিব এস এম জাকারিয়া।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  নির্বাচন   পিআর   জামায়াত   বিএনপি   মঈন খান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close