সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● হাতিয়ায় ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক      ● বেগমগঞ্জে জমি বিরোধে ছুরিকাঘাতে তরুণ নিহত, আহত বোনজামাই      ● হোমনায় ফুটবল টুর্নামেন্ট খেলতে গিয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু      ● নবনির্মিত সৈনিক ব্যারাক ‘প্রত্যয়’ উদ্বোধন করলেন আনসার-ভিডিপি মহাপরিচালক      ● নওগাঁয় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু      ● মিশরে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, হতাহত শতাধিক      ● বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম      ● গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব      ● দ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ : সংসদে আমিনুল হক      ● ড্র মেনে নিল দুই দল, সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ      ● ডা. জুবাইদা রহমানের সঙ্গে ব্রিটিশ ডাচেস সোফির সাক্ষাৎ      ● ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু      
লেবাননে ইসরায়েলের বিমান হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ৫:৪৮ পিএম আপডেট: ১১.১০.২০২৫ ৫:৫৬ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

যুদ্ধবিরতি হয়েছে ফিলিস্তিনে। তবে বসে নেই দখলদাররা। এবার তারা বিমান হামলা চালিয়েছে লেবাননের দক্ষিণাঞ্চলে। 

লেবাননের সিদন জেলার আল-নাজারিয়াহ গ্রামে চালানো বিমান হামলায় একজন নিহত এবং সাতজন আহত হয়েছেন। বেসামরিক স্থাপনাগুলোতে রাতভর হামলা চালানোর পর ইসরায়েলের নিন্দা জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। 

সম্প্রতি দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

প্রেসিডেন্ট জোসেফ আউন জানান, ইসরায়েলি আগ্রাসনের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে লেবাননের দক্ষিণাঞ্চলীয় বেসামরিক স্থাপনাগুলো। 

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের হামলায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাতজন। নিহত ব্যক্তি একজন সিরীয় নাগরিক, আর আহতদের মধ্যে রয়েছেন একজন সিরীয় এবং ছয়জন লেবানিজ।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, হামলার ফলে অল্প সময়ের জন্য বৈরুতের সঙ্গে দক্ষিণ লেবাননের কিছু অংশকে সংযুক্তকারী মহাসড়কটি বন্ধ হয়ে যায়।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় গত বছরের নভেম্বরে ১৪ মাসব্যাপী ইসরায়েল ও হিজবুল্লাহর যুদ্ধ শেষ হয়। তবে এই যুদ্ধবিরতি শুধু নামেই, কারণ ইসরায়েল প্রতিদিনই বিমান হামলা চালাচ্ছে লেবাননে, যাতে এখন পর্যন্ত ডজনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এ বিষয়ে ইসরায়েলের অভিযোগ, যুদ্ধ চলাকালে ব্যাপক ক্ষতির ফলে সামরিক সক্ষমতা পুনর্গঠনের চেষ্টা করছে হিজবুল্লাহ। 

এদিকে হিজবুল্লাহর আল-মানার টিভির প্রতিবেদনে বলা হয়েছে, হামলার সময় ঘটনাস্থলের পাশ দিয়ে একটি সবজি ভর্তি গাড়ি যাচ্ছিল। এটি আঘাত পেয়ে একজন নিহত এবং আরেকজন আহত হন। 

সূত্রঃ আল জাজিরা


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  লেবানন   বিমান   হামলা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close