বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
উপদেষ্টাদের কেউ কেউ একটি দলকে ক্ষমতায় নিতে চাচ্ছেন: গোলাম পরওয়ার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ৩:৪১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

‘নির্বাচন যত ঘনিয়ে আসছে, প্রশাসনের ভেতরে অস্থিরতা তত বাড়ছে। দু-একজন উপদেষ্টা ও প্রশাসনের কিছু ব্যক্তি গোপনে ষড়যন্ত্র করে একটি দলকে ক্ষমতায় নেওয়ার চেষ্টা করছে। তারা এক ধরনের চাপের মধ্যে রয়েছেন’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

আজ শনিবার (১১ অক্টোবর) সকাল ৯টায় খুলনার পাইকগাছা সরকারি কলেজ মাঠে উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত ছাত্র-যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

গোলাম পরওয়ার বলেন, “চক্রান্তের পথ ছেড়ে আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা জরুরি। ২০২৪ সালের গণআন্দোলন ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে, আর আমাদের পরবর্তী সংগ্রাম দুর্নীতির বিরুদ্ধে।”

তিনি বলেন, “জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন এনে সবার শিক্ষার সুযোগ নিশ্চিত করা হবে। দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বৈষম্যহীন সমাজ গঠন করা হবে। সুবিচার প্রতিষ্ঠায় কোরআনের আইন সংসদে উপস্থাপন করে কোরআনভিত্তিক সমাজ গঠন করা হবে।” এজন্য তিনি দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান।

এর আগে ফ্যাসিবাদের বিরুদ্ধে বিপ্লব হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “এবার সুশাসনের জন্য বিপ্লব করতে হবে। ইসলামী দলগুলোর মধ্যে এখন ঐক্য তৈরি হয়েছে, এই ঐক্য বজায় থাকলে অন্যরা রাজনৈতিকভাবে টিকতে পারবে না।”

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, “দেশবাসী বহু শাসন দেখেছে, এবার তারা নতুন কিছু দেখতে চায়। দুর্নীতি ও অপশাসন দূর করতে আল-কোরআনের শাসনের কোনো বিকল্প নেই। আগামী ফেব্রুয়ারিতে পিআর পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে প্রতিটি নাগরিকের ভোটের মূল্যায়ন করতে হবে।”

সভায় আরও বক্তব্য রাখেন খুলনা অঞ্চলসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  গোলাম পরওয়ার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close