শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বাগেরহাটের সাংবাদিক হায়াত উদ্দীনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ২:৩৫ পিএম
বাগেরহাটের সাংবাদিক হায়াত উদ্দীনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

বাগেরহাটের সাংবাদিক হায়াত উদ্দীনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

বাগেরহাটের সাংবাদিক এ.এস.এম. হায়াত উদ্দীনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন করেছেন সাংবাদিকরা।

আজ শনিবার (১১ অক্টোবর) সাতক্ষীরা শহরের নিউমার্কেটস্থ শহীদ স. ম. আলাউদ্দীন চত্বরে সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি ও ইন্ডিপেনডেন্ট টিভির স্টাফ রিপোর্টার আবুল কাসেমের সভাপতিত্বে বক্তব্য রাখেন ও অংশ নেন প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সময় টিভির মমতাজ আহমেদ বাপী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাসসের সাতক্ষীরা প্রতিনিধি মো. আসাদুজ্জামান, চ্যানেল টোয়েন্টিফোরের আমিনা বিলকিস ময়না, দেশ সংযোগের ফরিদ আহমেদ ময়না, আমার বার্তার কাজী নাসির উদ্দীন, একাত্তর টিভির বরুণ ব্যানার্জি, এখন টিভির আহসান রাজীব, ডিবিসি নিউজের এম. বেলাল হোসাইন, যমুনা টিভির আকরামুল ইসলাম, মাই টিভির ফয়জুল হক বাবু, মানবজমিনের এস. এম. বিপ্লব হোসাইন, স্বদেশ প্রতিদিনের হাবিবুর রহমান সোহাগ, ঢাকার ডাকের তৌফিকুজ্জামান লিটু, বাংলাট্রিবিউন ও খুলনা গেজেটের আসাদুজ্জামান সরদার, ঢাকা পোস্টের ইব্রাহিম খলিল, কালবেলার হাবিবুল বাশার ফরহাদ, সমকালের কিশোর কুমার, এশিয়ান টিভির মশিউর রহমান ফিরোজ, সমাজের কথার সিরাজুল ইসলাম, সংবাদ প্রকাশের রিজাউল করিম প্রমুখ।

বক্তারা বলেন, রাষ্ট্র সাংবাদিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় সারাদেশে একের পর এক সাংবাদিক নির্যাতন ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। এভাবে একটি দেশ চলতে পারে না। অন্তর্বর্তী সরকার থেকে শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কারোরই যেন কোনো দায়িত্ববোধ নেই।

তারা আরও বলেন, বিভিন্ন সময়ে সাতক্ষীরা, খুলনা, যশোর ও বাগেরহাটের একাধিক সাংবাদিককে হত্যা করা হয়েছে, হামলার ঘটনাও ঘটেছে। কিন্তু কোনোটিরই বিচার হয়নি।

বক্তারা সাংবাদিক এ.এস.এম. হায়াত উদ্দীনের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  সাংবাদিক হায়াত উদ্দীন   মানববন্ধন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close