বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কুরআন অবমাননাকারী অপূর্ব পালের শাস্তির দাবিতে কুবিতে বিক্ষোভ
কুবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ৯:১৮ AM
কুরআন অবমাননাকারী অপূর্ব পালের শাস্তির দাবিতে কুবিতে বিক্ষোভ

কুরআন অবমাননাকারী অপূর্ব পালের শাস্তির দাবিতে কুবিতে বিক্ষোভ

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পালের কুরআন অবমাননার ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা।

গতকাল শুক্রবার (১০ অক্টোবর) নামাজের পর এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। বিক্ষোভ মিছিলটি কেন্দ্রীয় মসজিদ থেকে শহীদ আব্দুল কাইয়ুম চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা স্লোগান দেন “ধর্ম অবমাননা বরদাশত করব না”, “অপূর্ব পালের ফাঁসি চাই”, “ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান”, “কুরআন অবমাননাকারীর কালো হাত, ভেঙে দাও, গুড়িয়ে দাও।”

শিক্ষার্থীরা বলেন, পবিত্র কুরআনের অবমাননার মাধ্যমে অপূর্ব পাল কেবল ধর্মীয় অনুভূতিতে আঘাত করেননি, বরং দেশের আইন ও সংবিধান লঙ্ঘন করেছেন। তারা দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তের কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের শিক্ষার্থী মো. রাহিম বলেন, “নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক কুলাঙ্গার শিক্ষার্থী অপূর্ব পাল মহান আল কুরআন অবমাননা করেছে। এই ঘটনায় সারা দেশের মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এই অবমাননা সহ্য করতে পারেনি। রাষ্ট্রের কাছে আমাদের দাবি, অতি দ্রুত ব্লাসফেমি আইন বাস্তবায়নের মাধ্যমে এমন ধর্ম অবমাননাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন দুঃসাহস দেখানোর চিন্তাও না করে।”

আইসিটি বিভাগের শিক্ষার্থী দ্বীন ইসলাম হৃদয় বলেন, “পবিত্র কুরআন বিশ্বের কোটি কোটি মুসলমানের ঈমানের ভিত্তি ও আলোকবর্তিকা। এর অবমাননা কেবল ব্যক্তিগত অপরাধ নয়, এটি মুসলিম উম্মাহর ধর্মীয় অনুভূতিতে সরাসরি আঘাত এবং সমাজে বিভাজন সৃষ্টির অপচেষ্টা।”

এ সময় তারা সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চার দফা দাবিও জানান। দাবিগুলো হলো:

১. অভিযুক্ত অপূর্ব পালকে দ্রুততম সময়ে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

২. এই ঘটনার পেছনে যারা প্ররোচনাকারী বা ষড়যন্ত্রকারী, তাদেরও চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে।

৩. নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর পদক্ষেপ নিতে হবে।

৪. সবাই যেন শান্তিপূর্ণ, আইনি ও নিয়মতান্ত্রিক উপায়ে প্রতিবাদ জানায় এবং কেউ যেন উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত না হয়।

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা শহীদ আব্দুল কাইয়ুম চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে গিয়ে কর্মসূচি শেষ করেন।

উল্লেখ্য, এর আগেও দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

স্বদেশ প্রতিদিন/এমএএম




আরও সংবাদ   বিষয়:  কুবি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close