বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
রৌমারী সীমান্তে আটক ১০ বছরের শিশুকে ফেরত দিল বিএসএফ
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ৮:৩৯ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

কুড়িগ্রামের রৌমারী সীমান্ত থেকে নিজাম উদ্দিন (১০) নামে এক শিশুকে ধরে নিয়ে যাওয়ার তিন ঘণ্টা পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে রৌমারী উপজেলার সদর ইউনিয়নের নওদাপাড়া সীমান্তে এই ঘটনা ঘটে।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, নিজাম উদ্দিন তার কয়েকজন বন্ধু নিয়ে ১০৬৩-৬৪ নম্বর মেইন পিলারের মাঝামাঝি নো-ম্যানস ল্যান্ডের একটি গাছবাগানে খেলছিল। এ সময় ভারতের মানকারচর শাহপাড়া ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাকে ধরে ভারতীয় সীমান্তে নিয়ে যায়। বিষয়টি জানাজানি হলে এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে সীমান্তের দায়িত্বে থাকা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শিশুটিকে ফেরত পেতে বিএসএফের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠায়। পরে প্রায় তিন ঘণ্টা পরে বিকেলে পতাকা বৈঠকের মাধ্যমে শিশুটিকে বিজিবির কাছে ফেরত দেয় বিএসএফ।

আটক শিশুটির নাম নিজাম উদ্দিন (১০)। সে রৌমারী সদর ইউনিয়নের নওদাপাড়া গ্রামের জমিউল হকের ছেলে এবং স্থানীয় নতুনবন্দর হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী।

স্থানীয় ইউপি সদস্য মো. শফিকুল ইসলাম শিশুটিকে বিএসএফের আটক ও পরবর্তীতে ফেরত দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

রৌমারী সদর বিজিবি কোম্পানি কমান্ডারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি।


স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  রৌমারী   সীমান্ত   বিএসএফ   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close