প্রকাশ: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ৩:১৮ পিএম

জয়পুরহাটের পাঁচবিবিতে স্থানীয় সরকার বিভাগ ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের আওতায় বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের অংশ হিসেবে গ্রাম পুলিশদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করে উপজেলা প্রশাসন। প্রশিক্ষণের উদ্বোধন ও প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ।
প্রশিক্ষণে ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের জয়পুরহাট জেলার উপ-পরিচালক আব্দুস সবুর, থানার অফিসার ইনচার্জ নিয়ামুল হক, উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন, গ্রাম আদালত জেলা ম্যানেজার রাজিউর রহমান রাজু, উপজেলা সমন্বয়কারী সৈয়দ আলী প্রমুখ।
প্রশিক্ষণে উপজেলার ৮টি ইউনিয়নের প্রায় শতাধিক গ্রাম পুলিশ অংশগ্রহণ করেন। কর্মশালায় গ্রাম আদালত আইন ও বিধিমালা সম্পর্কিত তথ্য প্রদান এবং গ্রাম পুলিশদের দক্ষতা বৃদ্ধির উপর গুরুত্ব দেওয়া হয়।
স্বদেশ প্রতিদিন/এমএম