বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      
গজারিয়ায় প্রজনন মৌসুমে ইলিশ ধরায় ৪ জেলে আটক
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ২:০২ পিএম

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সরকারের জারিকৃত নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে মুন্সীগঞ্জের গজারিয়ায় ৪ জেলেকে আটক করেছে নৌপুলিশ। একই অভিযানে জব্দ করা হয়েছে একটি নৌকা ও ১ হাজার ১০০ মিটার কারেন্ট জাল।

মঙ্গলবার (৭ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের ইসমানীরচর সংলগ্ন মেঘনা নদীতে বিশেষ অভিযান চালায় গজারিয়া নৌপুলিশ।

আটককৃতরা হলেন- চরবলাকী গ্রামের মুক্তার হোসেন (৪৫), মোহাম্মদ হোসেন (২৩), রবিউল ইসলাম (৪২) ও রাকিব হাসান (২৬)।

বিষয়টি নিশ্চিত করে গজারিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ শরজিত কুমার ঘোষ বলেন, ‘সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে নদীতে মাছ ধরার সময় তাদের আটক করা হয়। অভিযানে ১১শ’ মিটার কারেন্ট জাল ও একটি নৌকা জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

উল্লেখ্য, ১২ অক্টোবর পর্যন্ত নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা, পরিবহন, মজুত, ক্রয়-বিক্রয় নিষিদ্ধ করেছে সরকার, যাতে মা ইলিশ নির্বিঘ্নে ডিম ছাড়তে পারে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  ইলিশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close