প্রকাশ: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ১০:০৭ AM

রাজধানীসহ সারা দেশে বিভিন্ন সরকারি দফতর, রাজনৈতিক দল ও সংগঠনের কর্মসূচির কারণে সড়ক বেশ কয়েক জায়গায় স্থবির হয়ে পড়ে। তাই আজ বুধবার (৮ অক্টোবর) দিনের শুরুতেই গুরুত্বপূর্ণ কর্মসূচিগুলো জেনে নেওয়া প্রয়োজন।
বিএনপির কর্মসূচিসকাল ১১টা: গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কূটনীতিকদের সঙ্গে বৈঠক করবেন।
জাতীয় ঐকমত্য কমিশনের কর্মসূচিদুপুর ২টা: ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবেন জাতীয় ঐকমত্য কমিশন।
স্বরাষ্ট্র উপদেষ্টার কর্মসূচিবিকেল ৩টা ৪৫ মিনিট: ডিএমপি হেডকোয়ার্টার প্রাঙ্গণে ২০টি নতুন গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
স্বদেশ প্রতিদিন/এমএম