প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ৫:২৬ পিএম

দুমকিতে ৩৫তম প্রবীণ দিবস পালিত
পটুয়াখালীর দুমকিতে ৩৫তম প্রবীণ দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মু. অলিউল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা চত্বরে শেষ হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর শহিদুল ইসলাম সাহিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, ইসলামি আন্দোলন বাংলাদেশ দুমকি উপজেলার সভাপতি মাও. মাহবুবুর রহমান।
সভায় বক্তব্য রাখেন পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মো. আল আমিন, দুমকি প্রেসক্লাবের সভাপতি মো. আবুল হোসেন, প্রেসক্লাব দুমকির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, পল্লী সেবা সংঘের পরিচালক হোসাইন আহমেদ কবির প্রমুখ।