সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
আমির হামজার বক্তব্য নিয়ে যা বললেন শিশির মনির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ২:০৫ পিএম

জনপ্রিয় বক্তা ও জামায়াতে ইসলামী মনোনীত কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজা একের পর এক বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন। ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানাকে নিয়ে বিতর্কের পরে সম্প্রতি তিনি এক ওয়াজ মাহফিলে দাবি করেছিলেন, ‘১৬ বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসিন হলে আজান দিতে দেওয়া হয়নি’। সেই বক্তব্যের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক সমালোচনা সৃষ্টি করে। এরপর তিনি ক্ষমাও চান।

তবে এবার নতুনভাবে আলোচনায় এসেছে তার একটি বিবৃতি, যেখানে তিনি বলেছেন, ‘জামায়াতকে ভোট দিলে বেহেশত নিশ্চিত’। এই বক্তব্য ঘিরে চলছে তীব্র আলোচনা ও সমালোচনা।

অন্যদিকে, সুপ্রিম কোর্টের আইনজীবী ও জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির এই বক্তব্যের সাথে একমত নন।

সম্প্রতি এক টকশোতে শিশির মনির বলেন, ‘আমির হামজার আগের বিতর্কিত বক্তব্যের জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। তারপরও তিনি আবার নতুন একটি বিতর্কিত বক্তব্য দিয়েছেন। আমি মনে করি এটা সঠিক নয়। কেউ জামায়াতকে ভোট দিলে বেহেশতে যাবে, আরেকজনকে ভোট দিলে কেউ বেহেশতের বাইরে যাবে- এ ধরনের প্রপাগান্ডা ঠিক নয়।’

শিশির মনির আরও বলেন, ‘আমি তার ওই বক্তব্য সুনির্দিষ্টভাবে শুনিনি। তবে আজকে আমি বিষয়টি যাচাই করে আমার সংগঠন ও দলের উচ্চপর্যায়ের নেতাদের কাছে তুলে ধরব। এমন বক্তব্য যদি কেউ দেয়, এমনকি আমি নিজে বলি, তা অবিলম্বে বন্ধ করা উচিত।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  আমির হামজা   শিশির মনির  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close