মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
মাদরাসার শিক্ষকদের জন্য সতর্কবার্তা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ৯:৩০ AM

এমপিও ও পদোন্নতিসহ বিভিন্ন কার্যক্রমের জন্য অর্থ লেনদেন করে প্রতারিত না হওয়ার বিষয়ে সতর্ক করে দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদফতর।

রোববার (৫ অক্টোবর) অধিদফতরের সরকারি ও সিনিয়র মাদরাসা শাখার জরুরি গণবিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। এতে স্বাক্ষর করেন প্রশাসন ও অর্থ শাখার পরিচালক মুহাম্মদ মাহবুবুল হক।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, মাদরাসা শিক্ষা অধিদফতরের এমপিও সংক্রান্ত কার্যক্রম স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন করা হয়ে থাকে। এমপিওভুক্তকরণ, বিভিন্ন সংশোধন এবং পদোন্নতি বা অন্য যে কোনো বিষয়ে বিদ্যমান বিধি অনুযায়ী সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে কার্যক্রম সম্পন্ন করা হয়। এখানে কোনো প্রকার অবৈধ তদবির বা অর্থ লেনদেনের সুযোগ নেই।

এতে আরও বলা হয়, মাদরাসা শিক্ষা অধিদফতরের কোনো কাজের জন্য অধিদফতরের কোনো কর্মকর্তা-কর্মচারী বা তৃতীয় পক্ষের সঙ্গে অবৈধ আর্থিক লেনদেন করে প্রতারিত না হওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  মাদরাসা   শিক্ষক   সতর্কবার্তা   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close