বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সেফ এক্সিট খুঁজতে উপদেষ্টাদের কষ্ট করতে হবে না : রুমিন ফারহানা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ৪:৩৮ পিএম

আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না হলে দেশের অন্তর্বর্তীকালীন সরকার গভীর অনিশ্চয়তায় পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। তিনি বলেছেন, প্রধান উপদেষ্টা নিজেই জানিয়েছেন, ফেব্রুয়ারির পর তিনি আর একদিনও দায়িত্বে থাকতে চান না। উপদেষ্টাদের অনেকেই বিদেশে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

সম্প্রতি এক টেলিভিশন টকশোতে অংশ নিয়ে রুমিন ফারহানা এসব মন্তব্য করেন।

তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, ফেব্রুয়ারির মধ্যে যদি রাজনৈতিক দলগুলো নির্বাচন নিয়ে কোনো সিদ্ধান্তে না পৌঁছায়, তাহলে তিনি দায়িত্ব ছাড়বেন। একই সঙ্গে উপদেষ্টারাও ‘সেফ এক্সিট’ খুঁজছেন। যেহেতু অনেকেই দ্বৈত নাগরিকত্বধারী, তাই তাদের জন্য বিদেশে ফিরে যাওয়া কঠিন কিছু নয়।’

তিনি আরও বলেন, ‘উপদেষ্টাদের অধিকাংশের অবস্থান এমন দেশে, যেখানে তারা আগেও আরাম-আয়েশের জীবন যাপন করেছেন। ফলে ফেব্রুয়ারির পর যদি নির্বাচন না হয়, তারা সহজেই দেশের বাইরে চলে যাবেন। আর এতে করে দেশ রাজনৈতিকভাবে এক গভীর অনিশ্চয়তার মুখে পড়বে।’

আওয়ামী লীগের রাজনৈতিক গতিবিধি নিয়েও রুমিন ফারহানা বক্তব্য রাখেন। তিনি বলেন, ‘আওয়ামী লীগের মিছিল আগের চেয়ে ঘন ঘন হচ্ছে, সেগুলোর পরিসরও বড় হচ্ছে। ঢাকার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে আমরা তাদের মিছিল দেখছি। সরকারের ক্রমাগত ব্যর্থতা এবং অন্তর্বর্তী সরকারের দুর্বলতাই আওয়ামী লীগকে আবার রাজনীতিতে সক্রিয় হবার সাহস দিয়েছে।’

তিনি আরও দাবি করেন, ‘প্রথমে তাদের (আওয়ামী লীগ) মধ্যে একধরনের হতচকিত ভাব দেখা গেলেও, এখন তারা আর কোনো অনুশোচনা ছাড়াই রাজনীতিতে ফিরছে। এতে বোঝা যাচ্ছে, বর্তমান সরকারের দুর্বলতা কতটা স্পষ্ট হয়ে উঠেছে।’

স্বদেশ প্রতিদিন/এমএম



আরও সংবাদ   বিষয়:  রুমিন ফারহানা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close