বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
আজ বিশ্ব শিশু দিবস
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ২:৫০ পিএম আপডেট: ০৬.১০.২০২৫ ২:৫৩ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

শিশুদের প্রতি ভালোবাসা, নিরাপত্তা ও শিক্ষার বার্তা তুলে ধরে শিশুদের অধিকার ও কল্যাণের প্রতি সচেতনতা বাড়াতে বিশ্বের বিভিন্ন দেশে উদযাপন করা হয় বিশ্ব শিশু দিবস।

আজ সোমবার (৬ অক্টোবর) দেশে বিশ্ব শিশু দিবস উদ্‌যাপন করা হয়। প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার পালিত হয় বিশ্ব শিশু দিবস। বাংলাদেশে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ শিশু একাডেমি নানা আয়োজনে দিবসটি উদ্‌যাপন করে থাকে।
 
এদিকে দিবসটিকে ঘিরে ওসমানী স্মৃতি মিলনায়তনে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিশ্ব শিশু দিবসের এবারের প্রতিপাদ্য ‘শিশুর কথা বলবো আজ, শিশুর জন্য করবো কাজ’।
 
এবারের দিবসটিতে শিশুর অধিকার, সুরক্ষা এবং শিশুর উন্নয়ন ও বিকাশে সংশ্লিষ্ট সবাইকে অধিকতর উদ্যোগী ও সচেতন করার কার্যক্রম হাতে নেয়া হয়েছে। এ লক্ষ্যে এবার ২৯ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত উদ্‌যাপন করা হয়েছে শিশু অধিকার সপ্তাহ।

দিবসটি মনে করিয়ে দেয়, আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যৎ। তাই আমাদের খেয়াল রাখতে হবে শিশুরা যেন তাদের মৌলিক চাহিদা থেকে বঞ্চিত না হয়।
 
জাতিসংঘের সাধারণ পরিষদ ১৯৫৯ সালের ২০ নভেম্বর শিশু অধিকার ঘোষণাপত্র গৃহীত হওয়ার স্মরণে ২০ নভেম্বরকে বিশ্ব শিশু দিবস হিসেবে পালন করে আসছে। এদিকে তুরস্ক ১৯২০ সালে ২৩ এপ্রিলকে জাতীয় শিশু দিবস ঘোষণা করে, যা বিশ্বের প্রথম রাষ্ট্রীয় স্বীকৃত শিশু দিবস।

এছাড়া জাতি ধর্ম নির্বিশেষে শিশুদের অধিকার নিশ্চিত করতে ১৯২৫ সালে জেনেভায় অনুষ্ঠিত বিশ্ব শিশু কল্যাণ সম্মেলনে প্রথম আন্তর্জাতিক শিশু দিবস ঘোষিত হয়। পরে ১৯৫০ সাল থেকে বেশিরভাগ কমিউনিস্ট ও পোস্ট-কমিউনিস্ট দেশে ১ জুন দিনটি পালন শুরু হয়।

এদিকে আজকের এই দিবস উপলক্ষে নানা আয়োজনে মুখরিত হয়েছে দেশের অনেক বিদ্যাঙ্গন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  বিশ্ব   শিশু   দিবস  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close