প্রকাশ: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ৮:৩৮ AM

ফাইল ছবি
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানী ও এর আশেপাশের এলাকায় আজ দুপুরের মধ্যে বৃষ্টি ঝরতে পারে।
সোমবার (৬ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে আরো বলা হয়েছে, আজ হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। সেই সঙ্গে দিনের তাপমাত্রা সাধারণত সামান্য কমে যেতে পারে।
এতে আরো বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। এবং এ সময়ের মধ্যে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।