বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
ধানমন্ডি লেকে ভেসে উঠল নিখোঁজ কিশোরের অর্ধগলিত মরদেহ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫, ৩:৩২ পিএম

রাজধানীর ধানমন্ডির সুধাসদনের পেছনে লেক থেকে ওমর ফারুক (১৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (০৫ অক্টোবর) সকাল সাড়ে সাতটার দিকে লোকজন লাশটি দেখে পুলিশে খবর দেন। পুলিশ লাশটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) মো. খলিলুর রহমান জানান, গত ৩ অক্টোবর বিকেলে বাসা থেকে বের হওয়ার পর থেকে ওমর ফারুক নিখোঁজ ছিলেন। পরিবার প্রথমে ধারণা করেছিল, তিনি হয়তো কোনো বন্ধুর বাসায় গেছেন। এ কারণেই থানায় কোনো জিডি করা হয়নি।

এসআই খলিলুর রহমান বলেন, “মরদেহের পকেট থেকে উদ্ধার করা মানিব্যাগে এক নারীর মোবাইল নম্বর পাওয়া যায়। পরে যোগাযোগ করলে জানা যায়, তিনি ওমরের মা। পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে মরদেহটি শনাক্ত করেন।”

পুলিশের ধারণা, অসাবধানতাবশত ওমর ফারুক লেকে পড়ে ডুবে মারা গেছেন। পরিবারের বরাত দিয়ে জানা গেছে, তিনি সাঁতার জানতেন না।

ওমর ফারুক রাজধানীর হাজারীবাগের বউবাজার সোনাতনঘর এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। তার বাবা আব্দুল কুদ্দুস মোল্লা পেশায় মাছের ব্যবসায়ী। মাঝে মাঝে বাবার কাজে সাহায্য করতেন ওমর। সম্প্রতি কাজের বিষয়ে মা তাকে বকাঝকা করেছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধানমন্ডি থানা পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  ধানমন্ডিলেক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close