বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বিশ্ব শিক্ষক দিবস আজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫, ১০:৪৩ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আজ রবিবার, ৫ অক্টোবর—বিশ্ব শিক্ষক দিবস। সারা বিশ্বের মতো বাংলাদেশেও দিবসটি আজ যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে উদযাপিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য—‘শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি’।

১৯৯৪ সাল থেকে ইউনেস্কোর উদ্যোগে বিশ্বের ১০০টিরও বেশি দেশে এই দিনটি পালিত হয়ে আসছে। এর সূচনা হয় ১৯৯৩ সালে প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কোর ২৬তম সাধারণ সম্মেলনে, যেখানে ৫ অক্টোবরকে বিশ্ব শিক্ষক দিবস হিসেবে ঘোষণা করা হয়। পরের বছর অর্থাৎ ১৯৯৪ সালে প্রথমবার দিবসটি পালিত হয়। এরপর থেকে প্রতি বছর পৃথক প্রতিপাদ্যে দিবসটি উদযাপিত হচ্ছে।

শিক্ষকদের ভূমিকা শুধু পাঠদানেই সীমাবদ্ধ নয়—তারা শিক্ষার্থীর চিন্তা, চরিত্র ও ভবিষ্যৎ গঠনের মূল কারিগর। শিক্ষক সমাজই জাতিকে আলোকিত পথে এগিয়ে নিয়ে যায়, গড়ে তোলে জ্ঞান ও নৈতিকতার ভিত্তিতে একটি উন্নত সমাজ। তাই তাদের অবদান জাতি গঠনের ক্ষেত্রে অপরিসীম।

বিশ্ব শিক্ষক দিবসের মূল লক্ষ্য শিক্ষকদের পেশাগত মর্যাদা প্রতিষ্ঠা, তাদের অধিকার রক্ষা এবং সমাজে শিক্ষকতা পেশার প্রতি তরুণ প্রজন্মের আকর্ষণ বৃদ্ধি করা। পাশাপাশি শিক্ষকদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন, ন্যায্য বেতন-ভাতা ও পেশাগত স্বাধীনতা নিশ্চিত করাও এই দিবসের অন্যতম উদ্দেশ্য।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  বিশ্ব শিক্ষক দিবস  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close