বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সুমুদ ফ্লোটিলা থেকে আটক ১৩৭ জনকে তুরস্কে পাঠিয়েছে ইসরায়েল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫, ৩:০৮ AM

ইসরায়েলি বাহিনীর দ্বারা আটক ফিলিস্তিনের গাজাগামী সুমুদ ফ্লোটিলার ১৩৭ অধিকারকর্মীকে তুরস্কে ফেরত পাঠানো হয়েছে। শনিবার (৪ অক্টোবর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়।

এর আগে গত সপ্তাহে, গাজা উপত্যকার উদ্দেশ্যে রওনা দেওয়া সুমুদ ফ্লোটিলার বহর থেকে প্রায় ৫০০ অধিকারকর্মীকে আটক করে ইসরায়েলি নৌবাহিনী। তাদের মধ্যে প্রথম দফায় ১৩৭ জনকে তুরস্কে ফেরত পাঠানো হলো।

ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ জানায়, ফেরত পাঠানোদের মধ্যে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইতালি, জর্ডান, কুয়েত, লিবিয়া, আলজেরিয়া, মৌরিতানিয়া, মালয়েশিয়া, বাহরাইন, মরক্কো, সুইজারল্যান্ড, তিউনিশিয়া এবং তুরস্কের নাগরিক রয়েছেন।

সুমুদ ফ্লোটিলা অভিযানে অংশ নেওয়া প্রায় ৫০০ অধিকারকর্মী ৪৫টি ছোট-বড় জাহাজে করে গাজায় ত্রাণ ও সহায়তা পৌঁছাতে চেয়েছিলেন। একইসঙ্গে তারা গাজার ওপর ইসরায়েলের দীর্ঘমেয়াদি অবরোধের প্রতিবাদে শান্তিপূর্ণ সংহতি প্রকাশ করছিলেন।

তবে গাজার উপকূলে পৌঁছার আগেই ইসরায়েলি নৌ কমান্ডোরা ওই জাহাজগুলোতে অভিযান চালিয়ে তাদের আটক করে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, তুরস্কের একটি বিমানবন্দরে ১৩৭ অধিকারকর্মী বহনকারী একটি বিমান অবতরণ করে। সেখানে তাঁদের স্বাগত জানানোর প্রস্তুতি চলছিল।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বার্তা সংস্থা রয়টার্স-কে জানিয়েছে, ফেরত পাঠানোদের মধ্যে ৩৬ জন তুরস্কের নাগরিক। এর আগের দিন আরও চারজনকে ফেরত পাঠিয়েছিল ইসরায়েল।

ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, এই অধিকারকর্মীরা খুবই সীমিত পরিমাণ ত্রাণ সামগ্রী নিয়ে এসেছিলেন। কিন্তু তারা তা ইসরায়েলের মাধ্যমে পাঠাতে রাজি হননি। বরং তারা উস্কানি দেওয়ার উদ্দেশ্যে এসেছিলেন।

মন্ত্রণালয় আরও জানায়, আটক সব অধিকারকর্মীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে।

সূত্র: আলজাজিরা, রয়টার্স

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  সুমুদ ফ্লোটিলা   তুরস্ক   ইসরায়েল   গাজা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close