বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
খাগড়াছড়িতে জুম্ম ছাত্র-জনতার ডাকা অবরোধ কর্মসূচি স্থায়ীভাবে প্রত্যাহার
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ১১:২২ AM আপডেট: ০৪.১০.২০২৫ ১২:০৪ PM
ফাইল ছবি

ফাইল ছবি

খাগড়াছড়িতে অবশেষে স্থায়ীভাবে প্রত্যাহার করা হয়েছে জুম্ম ছাত্র-জনতার ডাকা অবরোধ কর্মসূচি। 

শনিবার (৪ অক্টোবর) সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতির মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়। এর আগে, ৫ অক্টোবর পর্যন্ত অবরোধ কর্মসূচি স্থগিত করার ঘোষণা দেওয়া হয়েছিল।

বিবৃতিতে জানানো হয়, শহীদদের ধর্মীয় রীতি অনুযায়ী পুন্যকর্ম সম্পাদন, আহত ও ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা এবং প্রশাসনের পক্ষ থেকে দেওয়া আংশিক আশ্বাসের পরিপ্রেক্ষিতে এই অবরোধ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে, গত ১ অক্টোবর খাগড়াছড়ি জেলা পরিষদে জেলা প্রশাসক, পুলিশ সুপার, সেনা ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে দ্বিতীয় দফা আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায়, জুম্ম ছাত্র-জনতার প্রতিনিধি দল প্রশাসনের সঙ্গে ৮ দফা দাবি, ১৪৪ ধারা প্রত্যাহার এবং হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবিতে আলোচনা করে। বৈঠকে প্রশাসন আশ্বাস দেয় যে, উত্থাপিত দাবিগুলো বিবেচনায় নেওয়া হবে এবং ইতোমধ্যে নিহতদের পরিবারকে নগদ ৫০ হাজার টাকা করে সহায়তা প্রদান করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, প্রশাসনের আংশিক আশ্বাসের ভিত্তিতে ৫ অক্টোবর পর্যন্ত ঘোষিত স্থগিত অবরোধ কর্মসূচি স্থায়ীভাবে প্রত্যাহার করা হলো। তবে, সংগঠনটি জানিয়েছে যে, ৮ দফা দাবি দ্রুত বাস্তবায়ন না হলে আরও কঠোর এবং অনির্দিষ্টকালের আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

এছাড়া, ধর্ষণের অভিযোগে আটক শয়ন শীলের বাবার দোকান ভাঙচুরের ঘটনায় খাগড়াছড়ি সদর থানায় অজ্ঞাতনামা ৭০-৮০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা। তিনি জানান, ১৪৪ ধারা এখনো জারি রয়েছে, তবে দিনের বেলায় তা শিথিল থাকবে।

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  খাগড়াছড়ি   জুম্মছাত্র   অবরোধ   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close