শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ঘরে বসেই বদলানো যাবে জাতীয় পরিচয়পত্রের অসুন্দর ছবি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ২:০১ AM

আপনার জাতীয় পরিচয়পত্র (এনআইডি)–এর ছবি অস্পষ্ট বা অসুন্দর মনে হলে, ঘরে বসেই অনলাইনে ছবি পরিবর্তন করা সম্ভব। শুধু ছবি নয়, চাইলে এনআইডির অন্যান্য তথ্যও একই সঙ্গে হালনাগাদ করা যায়।

এর জন্য প্রথমে নির্বাচন কমিশনের এনআইডি বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট https://services.nidw.gov.bd/registration খুলতে হবে। ফায়ারফক্স ব্রাউজারে “This Connection is Untrusted” লেখা দেখা দিলে I Understand the Risks → Add Exception → Confirm Security Exception ক্লিক করে ওয়েবসাইটে প্রবেশ করা যায়।

রেজিস্ট্রেশন করতে প্রয়োজনীয় তথ্য পূরণ করে মোবাইলে পাঠানো এক্টিভেশন কোড ব্যবহার করে লগইন করতে হবে। এরপর ফর্ম পূরণ, প্রিন্ট, স্বাক্ষর ও স্ক্যান কপি আপলোডের মাধ্যমে তথ্য হালনাগাদ করা যায়। এছাড়া প্রয়োজনীয় দলিলাদি কালার স্ক্যান করে অনলাইনে জমা দিতে হবে।

ফর্ম পূরণ ও লগইনের জন্য প্রয়োজন হবে এনআইডি নম্বর, জন্ম তারিখ, মোবাইল নম্বর, ইমেইল, বর্তমান ও স্থায়ী ঠিকানা এবং একটি ৮ অক্ষরের পাসওয়ার্ড। লগইনের পর নির্বাচন কমিশনের কাছে সংরক্ষিত সকল তথ্য দেখা যাবে এবং প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করা সম্ভব হবে। পুরো অনলাইন প্রক্রিয়া সম্পন্ন করতে সাধারণত সময় লাগে আনুমানিক ৩০ মিনিট।

সূত্র: টেকটিউনস

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  এনআইডি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close