বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নির্বাচন ঘিরে ঐক্যের বার্তা, মতলবে বিএনপি নেতাকর্মীদের মিলনমেলা
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ১২:৩৫ AM আপডেট: ০৪.১০.২০২৫ ১২:৫১ এএম

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নে বিএনপি নেতাকর্মীদের মিলনমেলা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে জেলা বিএনপির সহ-কোষাধ্যক্ষ বশির আহাম্মদ সরকারের বাড়িতে এ আয়োজন হয়।

অনুষ্ঠানে বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঐক্যের বার্তা দেন। নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান বলেন, “আগামী ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ভোটের মাধ্যমে বিএনপি বিজয়ী হবে। তারুণ্যের অহংকার, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলন ও নির্বাচনে জয়ী হব।”

কেন্দ্রীয় যুবদলের সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার বলেন, “বাংলাদেশের মানুষ ভোটাধিকার প্রয়োগে আগ্রহী। রক্ত ও সংগ্রামের বিনিময়ে অর্জিত গণতন্ত্র কেউ নস্যাৎ করতে পারবে না। বিএনপি জনগণের ভোটাধিকারের জন্য যে সংগ্রাম করছে, তা জনগণের সমর্থনেই সফল হবে।”

চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা বলেন, “মতলবে বিএনপি পরিবার ঐক্যবদ্ধ। মাঠে থাকতে হবে, জনগণের পাশে থাকতে হবে। মনোনয়ন যিনি পাবেন, তার পক্ষেই আমরা কাজ করব।”

ঢাকা মহানগর উত্তর ড্যাবের সভাপতি ও জেলা বিএনপির সদস্য ডা. মাহাবুব আহমেদ শামীম বলেন, “আজকের এই মিলনমেলা প্রমাণ করছে, মতলবে বিএনপি এক ও ঐক্যবদ্ধ। ধানের শীষ প্রতীক যিনি পাবেন, তাকেই আমরা বিজয়ী করব।”

এ ছাড়া বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. বশির আহাম্মেদ খান, সাধারণ সম্পাদক নুরুল হক জিতু, সাবেক প্রচার সম্পাদক জাকির হোসেন হিরু, সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম সারোয়ার মজুমদার, সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাড. মফিজুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী অংশ নেন।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 



আরও সংবাদ   বিষয়:  চাঁদপুর   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close