বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      অস্থিরতার মধ্যেই পাকিস্তান-শাসিত কাশ্মীরে রাষ্ট্রপতি নির্বাচন      জাতিসংঘের উন্নয়ন সহায়তার প্রশংসা স্বপনের      ১৩তম থেকে ১৮তম বিজেএস, পাঁচবারই প্রথম রাবির শিক্ষার্থী      ২০২৮ থেকে বদলে যাবে শিক্ষার কারিকুলাম      কেটি পেরি গাইবেন দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে      টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে সেরা পাঁচ ব্যাটসম্যান      
ইউটিউবের বিরুদ্ধে মামলা করলেন ঐশ্বরিয়া-অভিষেক!
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫, ৪:৪৫ AM

ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ডিপফেক ভিডিওর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছেন। ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, মানহানিকর ও বিভ্রান্তিকর কনটেন্ট প্রচারের অভিযোগে তারা ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউব ও এর মূল প্রতিষ্ঠান গুগলের বিরুদ্ধে মামলা করেছেন।

এই তারকা দম্পতি ৪৫০,০০০ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি টাকা) ক্ষতিপূরণ দাবি করেছেন। পাশাপাশি আদালতের কাছে আবেদন করেছেন, যেন ভবিষ্যতে এ ধরনের ডিপফেক ভিডিও শেয়ার করা স্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়।

অভিযোগে বলা হয়েছে, ইউটিউবে শত শত ভিডিও ও স্ক্রিনশট ছড়িয়ে পড়েছে, যেখানে এআই ব্যবহার করে তাদের নিয়ে ‘ভয়াবহ’, ‘যৌন উসকানিমূলক’ এবং সম্পূর্ণ কাল্পনিক বিষয়বস্তু তৈরি করা হয়েছে।

আদালতে দাখিল করা পিটিশনে তারা উল্লেখ করেছেন, এসব ভুয়া ভিডিওতে তাদের ছবি ও কণ্ঠস্বর বিকৃত করে বিভ্রান্তিকর ও মানহানিকর উপায়ে উপস্থাপন করা হচ্ছে।

উদাহরণ হিসেবে মামলায় উল্লেখ করা হয়েছে—‘অভিষেক বচ্চন হঠাৎ কোনো অভিনেত্রীকে চুম্বন করছেন’ বা ‘ঐশ্বরিয়া রাই বচ্চন সালমান খানের সঙ্গে ডিনার করছেন’—এমন মনগড়া ভিডিও।

তাদের দাবি, এসব ভিডিও কেবল তাদের ব্যক্তিগত ও পারিবারিক সুনাম নষ্ট করছে না, বরং তাদের মৌলিক গোপনীয়তার অধিকারকেও গুরুতরভাবে লঙ্ঘন করছে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  ঐশ্বরিয়া   রাই  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close