বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সোনাগাজীতে মাছ লুট ও মৎস্য প্রকল্প দখলের প্রতিবাদে মানববন্ধন
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ৪:১৪ পিএম

ফেনীর সোনাগাজীতে জোরপূর্বক মৎস্য প্রকল্প দখল ও বাঁধ কেটে প্রায় পাঁচ কোটি টাকার মাছ লুটের অভিযোগে প্রতিবাদ ও বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ক্ষতিগ্রস্ত প্রকল্প মালিকরা।

বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে সোনাগাজী পৌর শহরের জিরো পয়েন্ট এলাকায় মৎস্য প্রকল্প মালিক সমিতির ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারী প্রকল্প মালিকরা অভিযোগ করেন, সোনাগাজী উপজেলার দক্ষিণ খোন্দকার এলাকায় রাতে সংঘবদ্ধ একটি চক্র তাদের মৎস্য প্রকল্পে হামলা চালায়। এ সময় বাঁধ কেটে মাছ লুট করে নিয়ে যায় তারা। চুরি যাওয়া মাছের বাজারমূল্য প্রায় পাঁচ কোটি টাকা বলে দাবি করেন ক্ষতিগ্রস্তরা।

এ সময় মাছ লুট ও হামলার ঘটনায় জড়িত সন্দেহে অপু ও হাসান নামে দুই ব্যক্তিকে স্থানীয়রা হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেন। কিন্তু থানায় লিখিত অভিযোগ দেওয়া সত্ত্বেও পুলিশ অজ্ঞাত কারণে মামলা নিচ্ছে না, এমন অভিযোগ করেন ভুক্তভোগীরা।

মানববন্ধনে বক্তারা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়ে বলেন, “আমাদের প্রকল্পে বিনিয়োগ করা কোটি কোটি টাকা পানিতে ভেসে গেছে। এখন প্রশাসনের সহায়তা না পেলে আমাদের পথে বসতে হবে।”


স্বদেশ প্রতিদিন/কেআইকে






আরও সংবাদ   বিষয়:  সোনাগাজী   মাছ   মানববন্ধন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close