বাংলাদেশে ধর্ম নিয়ে কোনো ভেদাভেদ নেই, আগামীতেও থাকবে না: ড. এম এ কাইয়ুম
প্রকাশ: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ১২:০৬ AM

বড় বেরাঈদ মন্দিরে ড. এম এ কাইয়ুম
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ড. এম এ কাইয়ুম বলেছেন, বাংলাদেশ সম্প্রীতির দেশ, এ দেশে ধর্ম নিয়ে কোনো ভেদাভেদ নেই, ইনশাআল্লাহ আগামীতেও থাকবে না।
আজ বুধবার (১ অক্টোবর) বড় বেরাঈদ মন্দিরে সনাতন ধর্মাবলম্বী ভাইবোনদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে এ কথা বলেন তিনি।
ড. এম এ কাইয়ুম বলেন, আপনি এ দেশে জন্মেছেন, আপনার জন্মের অধিকারে আপনি এ দেশে স্বাধীনভাবে বুক ফুলিয়ে বসবাস করবেন। আপনার চলাচল ও কথাবার্তায় কেউ কোনোভাবে বিঘ্ন সৃষ্টি করতে পারবে না।
তিনি আরও বলেন, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। ঐক্যবদ্ধ হলে কোনো শক্তি বা ষড়যন্ত্রকারী ফ্যাসিস্ট টিকে থাকতে পারবে না।
ড. এম এ কাইয়ুম বলেন, ভয়ংকর এক শাসকের বিদায় হয়েছে। ভোট দিতে পারিনি, গণতন্ত্র ছিল না। উন্নয়নের নামে লুটপাট হয়েছে।
এসময়, বৈষম্যবিরোধী বাংলাদেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে একাকার হয়ে বসবাস করতে চান বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এদিন তিনি রাজধানীর সাতারকুল পাচঁখোলা মন্দির, আফতাবনগর শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির, বড় বেরাঈদ মন্দিরসহ মোট ৫টি মন্দির পরিদর্শন করেন।