বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      
জনগণই অন্তর্বর্তী সরকারের বৈধতা দিয়েছে : অ্যাটর্নি জেনারেল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ২:৪২ পিএম

ঝিনাইদহে এক মতবিনিময় সভায় অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, ‘জনগণই অন্তর্বর্তী সরকারের বৈধতা দিয়েছে। অতীতে গঠিত যেকোনো সরকারের তুলনায় এটি সবচেয়ে বৈধ।’

বুধবার (১ অক্টোবর) দুপুরে ঝিনাইদহ ডায়াবেটিক সমিতির আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘২০০৯ সাল থেকে দেশে হাজার হাজার মানুষ গুম, হত্যা ও হয়রানির শিকার হয়েছেন। ফ্যাসিবাদী হাসিনা সরকারের বিদায়ে সাংবিধানিক সকল পথ যখন বন্ধ হয়ে গিয়েছিল তখন দেশের ছাত্র জনতা জুলাই বিপ্লবের মাধ্যমে হাসিনাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করেছে। ছাত্র জনতার এই বিজয় দেশে গণতান্ত্রিক উত্তরণের পথ উন্মুক্ত করেছে। ’

তিনি আরও বলেন, ‘ছাত্র জনতার আন্দোলনেই দেশে গণতান্ত্রিক উত্তরণের পথ উন্মুক্ত হয়েছে। এই সরকার জনগণের ইচ্ছাতেই বৈধতা পেয়েছে। জনগণের ঘুরে দাঁড়ানোর ফলেই বর্তমান রাজনৈতিক পরিবর্তন এসেছে।’

তিনি বলেন, ‘যারা অতীতে দেশকে জিম্মি করেছিল, তারা আবার ষড়যন্ত্র করছে। কিন্তু আমরা দৃঢ়ভাবে বলতে চাই, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বেই ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবে।’

সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মুন্সি কামাল আজাদ পান্নু।

এছাড়াও বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ-সভাপতি মো. আক্তারুজ্জামানসহ অন্য নেতারা।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  অন্তর্বর্তী সরকার   অ্যাটর্নি জেনারেল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close