বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কুড়িগ্রামে বজ্রপাতে স্বামী-স্ত্রীর মৃত্যু
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ১২:৩০ পিএম

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার বিচ্ছিন্ন চরাঞ্চল সাহেবের আলগা ইউনিয়নে বজ্রপাতে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইউনিয়নের সাহেবের আলগা গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কৃষক জাহাঙ্গীর হোসেন (৪৪) ও তার স্ত্রী মোছা. রুবি খাতুন (৩৮)। তারা দুইজনই ওই এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে ঝড়ো হাওয়া ও বজ্রপাত শুরু হয়। এ সময় টিনশেড ঘরের ভেতরে অবস্থান করছিলেন দম্পতি। হঠাৎ বজ্রপাত সরাসরি ঘরে আঘাত হানলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

তাদের তিন শিশু সন্তান পাশের ঘরে থাকায় অক্ষত রয়েছে। তবে মা-বাবার আকস্মিক মৃত্যুতে মুহূর্তেই অনাথ হয়ে পড়ে তিনটি শিশু। নিহতদের চার সন্তানের মধ্যে একজন কন্যার বিয়ে হয়ে গেছে।

সাহেবের আলগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সন্ধ্যায় হঠাৎ বজ্রপাত শুরু হলে জাহাঙ্গীরের ঘরে বজ্রপাত আঘাত হানে। ঘটনাস্থলেই তার ও স্ত্রীর মৃত্যু হয়। পরিবারটি একেবারে বিধ্বস্ত হয়ে গেছে।’

স্থানীয়রা জানান, শিশুদের বুকফাটা কান্না ও অসহায়ত্বে পুরো এলাকাই শোকস্তব্ধ হয়ে পড়েছে। স্বামী-স্ত্রী একসাথে মারা যাওয়ার এমন ঘটনা এলাকায় বিরল ও বেদনাদায়ক বলে মন্তব্য করেছেন তারা।

উল্লেখ্য, সাহেবের আলগা ইউনিয়নটি ব্রহ্মপুত্র নদ দ্বারা পরিবেষ্টিত একটি দুর্গম চরাঞ্চল। যাতায়াত ও জীবনযাত্রা বরাবরই কঠিন এই এলাকায়। তাই এমন দুর্যোগে জীবন হারানো আরও বেশি করুণ হয়ে ওঠে।

স্বদেশ প্রতিদিন/এমএম



আরও সংবাদ   বিষয়:  কুড়িগ্রাম   বজ্রপাত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close