বাংলাদেশে হিন্দুবিদ্বেষী সহিংসতা নেই: ড. ইউনূস
প্রকাশ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ৯:০১ AM

বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ সরাসরি নাকচ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই।’
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সময় নিউইয়র্কে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জিটিওর সাংবাদিক মেহদি হাসানকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। সোমবার (২৯ সেপ্টেম্বর) জিটিও সাক্ষাৎকারটি প্রকাশ করে।
অধ্যাপক ইউনূস বলেন, ‘এখন ভারতের অন্যতম বিশেষত্ব হলো ভুয়া খবর।’ তিনি দাবি করেন, সংখ্যালঘুদের বিষয়ে যা প্রচার হচ্ছে, তার সঙ্গে বাস্তবতার মিল নেই।
২০২৪ সালে গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
এ প্রসঙ্গে ইউনূস বলেন, ‘আমি সত্যিই বিস্মিত হয়েছিলাম। শুরুতে দায়িত্ব নিতে চাইনি। কিন্তু আমি আন্দোলনকারীদের বলেছিলাম, আপনারা যদি এত কিছু ত্যাগ করতে পারেন, তবে আমিও আমার সিদ্ধান্ত বদলাতে পারি।’
সাক্ষাৎকারে আরও কিছু বিষয় নিয়ে কথা বলেন অধ্যাপক ইউনূস। এর মধ্যে ছিল জাতীয় নির্বাচন দেরি হওয়ার যৌক্তিকতা, রোহিঙ্গা সংকট ও আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করাসংশ্লিষ্ট নানা বিষয়। সূত্র: বাসস
স্বদেশ প্রতিদিন/এমএম