সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ইউরোপে যাওয়ার পথে নৌকাডুবি, নিহত ৩৪      ● সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ      ● ঢাকায় বৃষ্টি ও বজ্রপাত      ● শ্রমিকদের চিকিৎসায় নির্মাণ হবে ৬ বিশেষায়িত হাসপাতাল : প্রধানমন্ত্রী      ● হাতিয়ায় ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক      ● বেগমগঞ্জে জমি বিরোধে ছুরিকাঘাতে তরুণ নিহত, আহত বোনজামাই      ● হোমনায় ফুটবল টুর্নামেন্ট খেলতে গিয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু      ● নবনির্মিত সৈনিক ব্যারাক ‘প্রত্যয়’ উদ্বোধন করলেন আনসার-ভিডিপি মহাপরিচালক      ● নওগাঁয় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু      ● মিশরে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, হতাহত শতাধিক      ● বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম      ● গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব      
যশোরে হেরোইনসহ আটক দুইজনের যাবজ্জীবন
প্রতিনিধি যশোর
প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৪৭ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

যশোরের শার্শার পান্তাপাড়া গ্রাম থেকে হেরোইনসহ আটক দুইজনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও অর্থদন্ডের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৯ সেপ্টেম্বর) অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মোসা: রেহেনা আক্তার এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের এপিপি কাজী সেলিম রেজা ময়না। সাজাপ্রাপ্তরা হলেন, বেনাপোলের দিঘীরপাড় গ্রামের শফিকুল ইসলামের ছেলে ইয়াসিন ও একই গ্রামের হোসেন আলীর ছেলে সোহাগ।

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৪ জুলাই বিকেলে যশোরের ডিবির একটি টিম শার্শা থানায় মাদক বিরোধী অভিযানের সময় তাদের কাছে খবর আসে, পান্তাপাড়া গ্রামে একটি চক্র মাদক নিয়ে অবস্থান করছে। তাৎক্ষণিক ওই টিম সেখানে অভিযান চালায়। এসময় ইয়াসিন ও সোহাগকে দেখে তাদের সন্দেহ হয়। পুলিশ দেখা মাত্রই তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে ডিবি তাদের আটক করে।

এসময় তাদের দেহ তল্লাশি করে ইয়াসিনের কাছ থেকে ৩০০ গ্রাম ও সোহাগের কাছ থেকে আরও ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ৬০০ গ্রাম হেরোইনের দাম ৬০ লাখ টাকা। এ ঘটনায় ডিবির এসআই খাইরুল আলম বাদী হয়ে শার্শা থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে শার্শা থানার এসআই সেকেন্দার আবু জাফর ওই দুইজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন।

সর্বশেষ সোমবার মামলার রায় ঘোষণার দিনে বিচারক ওই দুইজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও প্রত্যেকের ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। বিচারক রায় ঘোষণার পর দুইজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  যাবজ্জীবন   যশোর   হেরোইন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close