শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সাংবাদিক মনির বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন
যশোর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৩৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

যশোরের শার্শার সাংবাদিক মনিরুল ইসলাম মনির বিরুদ্ধে দায়ের করা মিথ্যা, হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় মফস্বল সাংবাদিক ফোরামের উদ্যোগে যশোর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে মফস্বল সাংবাদিক ফোরামের সদস্য ছাড়াও সাংবাদিক ইউনিয়ন যশোর, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সদস্যসহ যশোরে কর্মরত শতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক মনিরুজ্জামান মনি দুই যুগেরও বেশি সময় ধরে সাংবাদিকতা করছেন। তিনি যশোর থেকে প্রকাশিত দৈনিক লোকসমাজ ও জাতীয় দৈনিক দিনকাল পত্রিকায় শার্শা উপজেলা প্রতিনিধি হিসাবে কর্মরত আছেন। একটি চক্র তার সুনাম নষ্ট করতে গত ২৪ সেপ্টেম্বর এক স্কুল ছাত্রকে নির্যাতনের অভিযোগে তার পরিবারকে দিয়ে মিথ্যা, হয়রানি ও ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করেছে।

তারা বলেন, পুলিশ কোন প্রকার তদন্ত ছাড়া মামলা গ্রহণ ও সাংবাদিক মনিরুজ্জামানকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে। এমনকি পুলিশ তার বাড়িতে গিয়ে ভাংচুর চালিয়েছে।

মানববন্ধনে প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, দৈনিক লোকসমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীর নান্টু, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান,জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু, সাংবাদিক ফোরামের সভাপতি মজনুর রহমান ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মল্লিক বক্তব্য রাখেন।

অবিলম্বে সাংবাদিক মনির বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও তার নিঃস্বার্থ মুক্তির দাবি জানানো হয় মানববন্ধন থেকে। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতৃবৃন্দ।



স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  সাংবাদিক   মামলা   প্রত্যাহার   মানববন্ধন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close