বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ফেব্রুয়ারির নির্বাচনে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে: শামসুজ্জামান দুদু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ৪:১৩ পিএম

আগামী ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সোমবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

দুদু বলেন, বাংলাদেশের রাজনীতির নষ্টের শুরু শেখ মুজিবুর রহমান থেকে। একাত্তরের মুক্তিযুদ্ধে তিনি দেশের বাইরে ছিলেন, অথচ তার দল দাবি করে তিনি মুক্তিযুদ্ধের কমান্ডার ছিলেন। দুদুর দাবি, প্রকৃত কমান্ডাররা আত্মসমর্পণ বা পালিয়ে যান না।

তিনি অভিযোগ করে বলেন, ১৯৭৩ সালের নির্বাচন ছিল ইতিহাসের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত নির্বাচন। উদাহরণ হিসেবে তিনি দাউদকান্দির খন্দকার মোশতাকের পরাজয়ের পর ব্যালট বাক্স ঢাকায় এনে তাকে বিজয়ী ঘোষণা করার ঘটনা উল্লেখ করেন।

জিয়াউর রহমানের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়া শুধু স্বাধীনতার ঘোষণা দেননি, বরং রণাঙ্গনে যুদ্ধ করেছেন। স্বাধীনতার পর তিনি দেশের স্বাধীনতা রক্ষা, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং আধুনিক বাংলাদেশ গঠনে কাজ করেন।

দুদু বলেন, জিয়ার পর বেগম খালেদা জিয়া দীর্ঘ নয় বছর আন্দোলন-সংগ্রামের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনেন। কিন্তু গত ১৫-১৬ বছর ধরে শেখ হাসিনা দেশে স্বৈরাচার প্রতিষ্ঠা করেছেন। বর্তমানে তারেক রহমান গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছেন।

জামায়াতের সমালোচনা করে তিনি বলেন, ১৯৭১ সালে তারা স্বাধীনতার বিরোধিতা করেছে এবং পাকিস্তানি সেনাদের সঙ্গে অস্ত্র ধরেছিল। তারা এখনো জাতির কাছে ক্ষমা চায়নি। তাই তাদের অঙ্গীকার বা প্রতিশ্রুতির আগে জাতির কাছে ক্ষমা চাওয়াই জরুরি।

দুদু আরও বলেন, জিয়া পরিবার ও শেখ পরিবারের মধ্যে আকাশ-পাতাল পার্থক্য রয়েছে। শেখ পরিবার হচ্ছে “চোরদের পরিবার, ব্যাংক লুটের পরিবার, গণতন্ত্র হত্যার পরিবার”, আর জিয়া পরিবার গণতন্ত্র ও জনগণের অধিকারের পক্ষে লড়াই করে যাচ্ছে।

তিনি জোর দিয়ে বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার একমাত্র পথ নির্বাচন। ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমেই বর্তমান সরকার গণতন্ত্র প্রতিষ্ঠা করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সভায় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, ওলামা দল ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক হাফেজ ক্বারী রফিকুল ইসলাম এবং দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।


স্বদেশ প্রতিদিন/ আরএফ 




আরও সংবাদ   বিষয়:  গণতন্ত্র  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close