বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
তারেক রহমানের পক্ষ থেকে বগুড়ায় শারদ উপহার বিতরণ
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১১:২৮ পিএম

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বগুড়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শারদ উপহার বিতরণ করা হয়েছে। 

রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে মহাষষ্ঠীর দিন শহরের ডালপট্টি সর্বজনীন দুর্গাপূজা মণ্ডপ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রায় ৫ শতাধিক মানুষের মাঝে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র রেজাউল করিম বাদশা। তিনি উপস্থিত জনতার হাতে তারেক রহমানের পক্ষ থেকে এই উপহার তুলে দেন।

অনুষ্ঠানে রেজাউল করিম বাদশা বলেন, “বিএনপি সবসময় অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করে। দলটি জন্মলগ্ন থেকেই সনাতন ধর্মাবলম্বীসহ সব ধর্মের মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে।”

তিনি আরও জানান, শারদীয় উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে সারাদেশে তৃণমূল থেকে শহর পর্যায়ে মনিটরিং সেল গঠন করা হয়েছে তারেক রহমানের নির্দেশে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, সাংগঠনিক সম্পাদক কেএম খাইরুল বাশার, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল, শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি ও সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গোর্কি এবং ছাত্রদলের জেলা সভাপতি হাবিবুর রশিদ সন্ধান।

আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক বিজয় পান্ডে, ডালপট্টি সর্বজনীন দুর্গাপূজা কমিটির সভাপতি নিরঞ্জন প্রসাদ গোয়ালা ও সাধারণ সম্পাদক সুজিত প্রসাদ জয়সোয়ালসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বস্ত্র পেয়ে উপকারভোগীরা তারেক রহমান এবং আয়োজক কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  তারেকরহমান   বগুড়া   বিতরণ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close