বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
যারা নির্বাচনকে প্রলম্বিত করার চেষ্টায় আছে, তারা বোকার স্বর্গে বাস করছে : দুদু
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ২:৩৩ পিএম
আমরা মনে করি- আগামীর দিন, জাতীয়তাবাদের দিন

আমরা মনে করি- আগামীর দিন, জাতীয়তাবাদের দিন

যারা নতুন নতুন দাবি সামনে এনে নির্বাচনকে প্রলম্বিত করার চেষ্টা করছে, তারা মূলত বোকার স্বর্গে বাস করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। 

আজ রবিবার (২৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী লেখক ফোরামের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শামসুজ্জামান দুদু এসব কথা বলেন। 

তিনি বলেন, “আমরা মনে করি- আগামীর দিন, জাতীয়তাবাদের দিন। জাতীয়তাবাদ ছাড়া কোনো বিকল্প নেই।”  

নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “এক বিশেষ মহল মনে করছে, নির্বাচন হলে তাদের কোনো ভবিষ্যৎ নেই। এজন্য বিভিন্ন রকম মুখরোচক কথাবার্তা বলে, নতুন নতুন দাবি সামনে এনে নির্বাচনকে প্রলম্বিত করার চেষ্টা করছে। যারা এগুলো করছে, তারা মূলত বোকার স্বর্গে বাস করছে। এ দেশের মানুষ ১৬ বছর ধরে আন্দোলন করেছে নিজের মতামত এবং অধিকারকে রক্ষা করার জন্য। সেই অধিকারকে রক্ষা করার একমাত্র মাধ্যম হচ্ছে নির্বাচন। কেউ যদি মনে করে এর বাইরে অন্য কোনো মাধ্যম আছে, তাহলে আমি বলবো- আসুন নির্বাচনের মাধ্যমে কে কত জনপ্রিয় আমরা সেটা যাচাই করি।” 

বাংলাদেশে সহসাই একটি নির্বাচন হতে হবে উল্লেখ করে দুদু বলেন, “নির্বাচনের মধ্যে দিয়ে নির্বাচিত পার্লামেন্ট হতে হবে। পার্লামেন্টের মধ্যে দিয়ে সরকার তৈরি হতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার এবং কেউ যদি মনে করে যে, নির্বাচনের বাইরে জনগণের উপরে কোনো কিছু চাপিয়ে দিবে, সেটি অগ্রহণযোগ্য এবং ঠিক হবে না।” 

দলের পক্ষে সমর্থন জানিয়ে ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, “আমরা সরকারকে সমর্থন দিয়েছি গণতন্ত্রের প্রশ্নে। আমরা সরকারকে টিকিয়ে রেখেছি একটি ভালো নির্বাচনের জন্যে। আমরা সরকারের কাছে প্রত্যাশা করি- ভালো নির্বাচনের জন্যে স্বল্প সময়ের মধ্যে যা যা করা দরকার সেগুলো করবেন। সেটার প্রতি আমাদের সমর্থন আছে।”

বাংলাদেশিরা বীরের জাতি উল্লেখ করে বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, “কেউ যদি মনে করে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ দখল করবে, এগুলো আপনার (শেখ হাসিনা) মধ্যেই থাকবে। এদেশের মানুষ কখনো কারো কাছে মাথা নত করেনি। যে জাতি রক্ত দিতে পারে, যে জাতির শিশু-তরুণরা বিদ্রোহী হয়, সে জাতিকে কেউ পদানত করতে পারে এটা ভাবার কোনো কারণ নেই।” 

তিনি আরও বলেন, “কোনো কোনো কালো শক্তি ভিন্ন দেশে আশ্রয় নিয়ে বাংলাদেশে আবার গণতন্ত্রকে বিপন্ন করতে বিচ্ছিন্ন সন্ত্রাসী এবং বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। সে ব্যাপারে জনগণকে সচেতন থাকতে হবে।” 

শেখ হাসিনার প্রসঙ্গ টেনে শামসুজ্জামান দুদু বলেন, “১৬ বছর শেখ হাসিনার যে নির্মম ও ভয়ংকর শাসন ছিলো, সেই শাসনকে এ দেশের মানুষ চূর্ণবিচূর্ণ করে দিয়েছে। হাসিনা এক সময় জবরদস্তি ক্ষমতা দখল করে প্রধানমন্ত্রী দাবি করে দেশনেত্রী বেগম জিয়াকে নিয়ে মারাত্মক কথাগুলো বলবে। এটা আমরা ভাবিনি। কি দম্ভ ছিল তার। এই কারণে শেখ হাসিনার এই পরিণতি, এটা সময়ের প্রতিশোধ। সে এখন যেখানে (ভারত) আছে কৃতদাসের মতো, এটাই তার আসল ঠিকানা।” 

জাতীয়তাবাদী লেখক ফোরামের সভাপতি কবি শাহীন রেজার সভাপতিত্বে সমাবেশে এদিন বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলামসহ আরও অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  নির্বাচন   দুদু   বিএনপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close