শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
লালবাগে নিজ বাসা থেকে ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ৪:২৯ AM

রাজধানীর লালবাগে নিজ বাসা থেকে ব্যাংক কর্মকর্তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেয়া হয়েছে তার স্ত্রী ও শাশুড়িকে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে দুজনকে হেফাজতে নেয় লালবাগ থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন লালবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল।

তিনি জানান, নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় নজরুলের স্ত্রী ও শাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

জানা যায়, লালবাগের জমজম টাওয়ারে মা, স্ত্রী, দুই সন্তান ও শাশুড়িকে নিয়ে বাস করতেন স্ট্যান্ডার্ড ব্যাংকের ইমামগঞ্জ শাখার কর্মকর্তা নজরুল ইসলাম। 

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে দুই সন্তানকে নিয়ে বাসায় ফেরেন তিনি। বেলা সাড়ে ৩টা নাগাদ হঠাৎ নিজ কক্ষ থেকে চিৎকার করে রক্তমাখা শরীর নিয়ে বের হয়ে মায়ের কক্ষের মেঝেতে লুটিয়ে পড়েন নজরুল। পরে মৃত্যু হয় তার।

নিহতের বড় ভাই নুরুল ইসলাম জানান, নজরুলের বাড়িতে মায়ের থাকা নিয়ে আপত্তি ছিল তার স্ত্রীর। পারিবারিক দ্বন্দ্ব থেকেই হত্যাকাণ্ডের অভিযোগ করেন তিনি।

নজরুলের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন ছিল। তাকে বটি দিয়ে একাধিকবার কোপানো হয়েছে বলে জানিয়েছেন নজরুলের চাচা।

নজরুলের এমন মৃত্যুতে হতবাক তার বন্ধু, সহকর্মীরা। তারা জানান, ব্যক্তিজীবনে নজরুলের সঙ্গেই কখনওই কারও কোনো রেষারেষি বা দ্বন্দ্ব চোখে পড়েনি।

বাড়ির দারোয়ান জানান, শুক্রবার দুপুরেও দুই সন্তানকে নিয়ে নামাজ পড়তে যাওয়ার সময় হাসিমুখেই কথা বলেছেন তার সঙ্গে।

প্রসঙ্গত, নজরুল পুরান ঢাকার ইমামবাগে স্ট্যান্ডার্ড ব্যাংকের শাখায় চাকরি করতেন। লালবাগের জমজম টাওয়ারের একটি বাসায় ভাড়ায় থাকতেন। তাঁর গ্রামের বাড়ি খুলনার আড়ংঘাটা ইউনিয়নের তেলিগাতী গ্রামে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  রাজধানী   লালবাগ   ব্যাংক কর্মমর্তা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close