প্রকাশ: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৩১ পিএম

কর্নেল অলি
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়সহ দেশবাসীর প্রতি শুভেচ্ছা জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।
আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানান তিনি।
এলডিপি প্রেসিডেন্টের গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা সালাহ উদ্দীন রাজ্জাক জানান, ইসলামের শিক্ষা মানুষে মানুষে ভ্রাতৃত্ব, ন্যায় ও শান্তির উপর গুরুত্ব দেয়। প্রতিটি ধর্মাবলম্বী নিজের উৎসব মর্যাদার সঙ্গে পালনের অধিকার রাখে। দুর্গোৎসবের মাধ্যমে পারস্পরিক সম্মান, সহনশীলতা ও সম্প্রীতির প্রকাশ ঘটবে এবং সমাজে ঐক্য আরও সুদৃঢ় হবে বলে আমরা আশাবাদী।
ড. কর্নেল অলি আহমদ বীর বিক্রম বলেন, আমরা প্রত্যাশা করি দুর্গাপূজা শান্তিপূর্ণ ও আনন্দময়ভাবে সম্পন্ন হবে। এ সময় কোনো অশুভ শক্তি যেন সম্প্রীতির পরিবেশ নষ্ট করতে না পারে, সেদিকে সকলে সতর্ক থাকার আহ্বান জানাই।