প্রকাশ: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৩৮ AM

নোয়াখালী শহর ও সদর উপজেলার জামায়াতের উদ্যোগে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে অংশগ্রহণকারীরা জাতীয় সনদ বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবি নিয়ে সরকার ও প্রশাসনের কাছে তাদের দাবিসমূহ তুলে ধরেন।
বিকাল সাড়ে ৩টায় নোয়াখালী মুক্তমঞ্চ থেকে শুরু হওয়া মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরবাজারের সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন শহর আমীর মাওলানা মো. ইউসূফ। বক্তব্য রাখেন মাওলানা নাজমুল ইসলাম শামিম, নোয়াখালী সদর আমীর হাফেজ মহিউদ্দিন, শহর শাখার সেক্রেটারী মাওলানা মো. মায়াজ এবং ছাত্রশিবির শহর শাখা সেক্রেটারী আব্দুল্লাহ আল মাহবুব।
স্বদেশ প্রতিদিন/ আরএফ