বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
ঝিনাইদহে ৩ সাংবাদিককে লাঞ্ছিতের ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ১:০০ AM

ঝিনাইদহের শৈলকুপায় একটি প্রাথমিক বিদ্যালয়ের অনিয়ম নিয়ে সংবাদ সংগ্রহে বাধা ও তিন সাংবাদিককে লাঞ্ছিত করার ঘটনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয় সাংবাদিকরা। 

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় শৈলকুপা প্রেসক্লাবের সামনে ঝিনাইদহ মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শৈলকুপা প্রেসক্লাব, বাংলাদেশ প্রেসক্লাব ঝিনাইদহ জেলা শাখাসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন অংশ নেয়।

সমাবেশে সংগঠনের সদস্য সচিব শেখ ইমনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সমকাল প্রতিনিধি তাজনুর রহমান ডাবলু, খবরের কাগজের আলমগীর অরণ্য, ডেইলি ইন্ড্রাস্ট্রির শিহাব মল্লিক, বাংলাদেশ প্রেসক্লাব ঝিনাইদহ শাখার সভাপতি স্বপন মাহমুদ প্রমুখ। বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি ও লাঞ্ছিত করার ঘটনা নিন্দনীয়। বহিরাগত আওয়ামী লীগ নেতা সাংবাদিকদের সঙ্গে যে আচরণ করেছেন তা সাংবাদিকদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি করেছে।

বক্তারা অবিলম্বে অভিযুক্ত এনায়েত হোসেনকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এ ঘটনায় ব্যবস্থা নেওয়া না হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। কর্মসূচিতে জেলা-উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, শৈলকুপা ১৮নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের কাছ থেকে পরিচ্ছন্নতার জন্য টাকা তোলা হচ্ছে—এমন অভিযোগের ভিত্তিতে গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে সংবাদ সংগ্রহে যান বাংলাদেশ পোস্টের রোভিং করেসপন্ডেন্ট দেলোয়ার কবীর, বাংলাদেশের খবরের প্রতিনিধি এম বুরহান উদ্দীন ও ভোরের আকাশের প্রতিনিধি সুজন বিপ্লব। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুন্নাহারের বক্তব্য শেষে বের হওয়ার সময় তার স্বামী পৌর আওয়ামী লীগের সহসভাপতি এনায়েত হোসেন উপস্থিত হয়ে সাংবাদিকদের হুমকি ও অশালীন আচরণের মাধ্যমে লাঞ্ছিত করেন। এ ঘটনায় দেলোয়ার কবীর বাদী হয়ে শৈলকুপা থানায় অভিযোগ দায়ের করেছেন।


স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  ঝিনাইদহ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close