সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● স্বৈরাচার হাসিনার দেশে ফেরার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে : ড. এমএ কাইয়ুম      ● বারবার ক্ষমা চাইতে হচ্ছে : অমিতাভ বচ্চন      ● বাংলাদেশের টেস্ট ইতিহাসে প্রথম, ৭ হাজারি ক্লাবে মুশফিক      ● হাড়ের ক্ষয় রোধে করণীয়      ● হাড়ের ক্ষয় রোধে করণীয়      ● চার দিনে ৫০০ কোটির ক্লাবে ‘রামায়ণ’      ● ইউরোপে যাওয়ার পথে নৌকাডুবি, নিহত ৩৪      ● সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ      ● ঢাকায় বৃষ্টি ও বজ্রপাত      ● শ্রমিকদের চিকিৎসায় নির্মাণ হবে ৬ বিশেষায়িত হাসপাতাল : প্রধানমন্ত্রী      ● হাতিয়ায় ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক      ● বেগমগঞ্জে জমি বিরোধে ছুরিকাঘাতে তরুণ নিহত, আহত বোনজামাই      
ঢাবির সূর্যসেন হলে ফ্রিজ বিতরণ
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৫৪ পিএম আপডেট: ২৬.০৯.২০২৫ ৩:৫৬ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টারদা সূর্যসেন হলে শিক্ষার্থীদের জন্য ইনসাফ-এর সহায়তায় ফ্রিজ বিতরণ করেছে হল সংসদ নেতৃত্ব।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) পবিত্র জুমার নামাজের পরে ফ্রিজটি বিতরণ করা হয়।

এ সময় হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম ফ্রিজ সহায়তায় জড়িত থাকা সকলকে ধন্যবাদ দিয়ে বলেন, মা-বোনরা শিক্ষার্থীদের জন্য খাবার পাঠাতে পারতো না। এই সমস্যার পুরোপুরি সমাধান হয়তো হয়নি, কিন্তু আমরা শুরু করতে পেরেছি এটা একটি ভালো দিক। হল প্রশাসনের তত্ত্বাবধানে ফ্রিজটি থাকবে। এটি সবার জন্য উন্মুক্ত থাকবে। 

এ সময় ডাকসুর এজিএস মহিউদ্দিন খান বলেন, যেসব কারণে ডাকসু ও হল সংসদ নির্বাচন দরকার ছিল, তা এখন ধীরে ধীরে প্রতিয়মান হচ্ছে। সামনের দিনেও আমরা এমন মৌলিক সমস্যাগুলো নিয়ে কাজ করে যাবো। 

সূর্যসেন হলের ভিপি আজিজুল হক বলেন, হলের শিক্ষার্থীদের দীর্ঘদিনের এই দাবি পূরণের জন্য সূর্য সেন হলের অ্যালামনাইদের সাথে যোগাযোগ করে ইনসাফ এর সহায়তায় আমরা ফ্রিজটি নিয়ে আসি। এসময়, তিনি শিক্ষার্থীদের জন্য অতিদ্রুত ফুড সাপোর্ট প্রোগ্রাম নিয়ে আসার কথা বলেন। 

ইনসাফ এর উপদেষ্টা মো. হাবিবুল্লাহ বলেন, হলের ছাত্রদের জন্য বাবা-মারা অনেক সময় খাবারদাবার দেয়। কিন্তু, সংরক্ষণের অভাবে তারা মায়ের দেওয়া খাবার বাড়ি থেকে এনে খেতে পারে না। ফ্রিজে রেখে যদি তারা মায়ের যত্নে রান্না করা খাদ্য সংরক্ষণ করে খেতে পারে, তাহলে তাদের শারিরীক ও মানসিক স্বাস্থ্য ভালো থাকবে।


স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  ঢাবি   সূর্যসেন হল   ফ্রিজ বিতরণ   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close