মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
আজ ঢাকার বায়ুমান কেমন?
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ৯:১১ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিশ্বের বিভিন্ন বড় শহরের মতো ঢাকাও দীর্ঘদিন ধরে বায়ুদূষণের সমস্যায় ভুগছে। তবে সাম্প্রতিক সময়ে রাজধানীর বাতাসে কিছুটা উন্নতির ইঙ্গিত মিলেছে। যদিও মাঝে মাঝে এর মান নেমে যায় অস্বাস্থ্যকর স্তরে।

আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে আন্তর্জাতিক বায়ুমান পরিমাপকারী প্রতিষ্ঠান আইকিউএয়ার–এর তথ্যে দেখা গেছে, ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর দাঁড়িয়েছে ৭৩, যা দূষণের দিক থেকে মাঝারি মাত্রা হিসেবে ধরা হয়। এ অবস্থায় ঢাকা বিশ্বের দূষিত শহরের তালিকায় রয়েছে ২২তম স্থানে।

অন্যদিকে একই সময়ে সবচেয়ে দূষিত বাতাসে শীর্ষে ছিল ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা (স্কোর ১৫৫)। দ্বিতীয় অবস্থানে ভারতের দিল্লি (১৩২), তৃতীয় উজবেকিস্তানের তাশখন্দ (১৩০), চতুর্থ কঙ্গোর রাজধানী কিনশাসা (১২৪) এবং পঞ্চম স্থানে ছিল ইথিওপিয়ার আদ্দিস আবাবা (১১৯)।

একিউআই মান অনুযায়ী,

০ থেকে ৫০ ভালো

৫১ থেকে ১০০ মাঝারি

১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর

১৫১ থেকে ২০০ অস্বাস্থ্যকর

২০১ থেকে ৩০০ খুব অস্বাস্থ্যকর

৩০১ থেকে ৪০০ ঝুঁকিপূর্ণ

অতএব, শুক্রবার সকালে ঢাকার বাতাসকে তুলনামূলকভাবে স্বস্তিদায়ক বলা যায়, যদিও এটি এখনো সম্পূর্ণ নিরাপদ পর্যায়ে পৌঁছায়নি।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  বায়ুমান   ঢাকা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close