বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
শুধু ইগো বা জেতার জন্য নোংরামি কইরেন না: তামিম
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০৮ পিএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচন ঘিরে চলছে নানা নাটকীয়তা। একের পর এক বিতর্কিত ইস্যুতে উত্তপ্ত ক্রিকেটাঙ্গন। এ অবস্থায় নির্বাচন নিয়ে মুখ খুলেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) মিরপুরে কাউন্সিলরদের ওপর প্রার্থিতার আপত্তি শুনানিতে অংশ নিতে উপস্থিত হন তামিম। পরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নিজের ক্ষোভ প্রকাশ করেন তিনি।

তামিম বলেন, ‘আমি নির্ভীকভাবে চেষ্টা করে যাচ্ছি। আমার ওপর অনেক চাপ রয়েছে। এমনও হতে পারে, কাল আমার কাউন্সিলর পদ বাতিল হয়ে যাবে। রিট হতে পারে, মামলাও হতে পারে। কেন হবে তা আপনারা খুব ভালো করে বুঝেন।’

তিনি জানান, ৫-৬ বছর ধরে চট্টগ্রামের স্থানীয় ‘শতদল ক্লাব’ পরিচালনা করছেন তিনি। সেই অভিজ্ঞতা থেকেই বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ। কিন্তু নির্বাচন নিয়ে যেভাবে পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে, তা নিয়ে ক্ষোভও প্রকাশ করেন সাবেক এই ওপেনার।

তিনি আরও বলেন, ‘আমার নিজেরই লজ্জা লাগছে আজ এখানে এসে ব্যাখ্যা করতে হচ্ছে। আমরা এতটা নিচে নেমে যাচ্ছি শুধু কিছু ইচ্ছে পূরণ করার জন্য। আপনারা এই পর্যায়ে নিয়ে আসছেন। আমি আবারও বলি সঠিকভাবে নির্বাচন করি, হেরে যাই, কে সভাপতি হোক না হোক আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু শুধু ইগো বা জেতার জন্য এই নোংরামি কইরেন না।’


তামিম বলেন, ‘শুধু অহংকার বা জেতার জন্য এমন নোংরামি করবেন না। আমি সংগঠক না- এটা কেউ বলতে পারবে না। দুইটা দলের কমিটিতে কাজ করি, আরও একটি দল নিজেরা পরিচালনা করি। তারপরও আজ এখানে এসে নিজের অবস্থান ব্যাখ্যা করতে হচ্ছে- এটা লজ্জাজনক।’

তিনি আরও বলেন, ‘সঠিকভাবে নির্বাচন হোক, আমি হারলেও কিছু যায় আসে না। কে সভাপতি হবেন, সেটাও আমার বিষয় না। কিন্তু অহমিকার জন্য এমন নিচু মানসিকতা গ্রহণযোগ্য নয়।’

নির্বাচনে তিনি আদৌ অংশ নিতে পারবেন কি না- এমন প্রশ্নে তামিম বলেন, ‘এটা এখন আমার বলার বিষয় না। আমাকে নির্বাচন করতে দেওয়া হবে কি না, সেটাই এখন বড় প্রশ্ন।’

তামিম সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আমি শুধু একটা কথা বলতে চাই- আমার পক্ষ নিয়ে কাউকে কিছু বলার দরকার নেই। সত্যের পক্ষে থাকুন। যদি আমি কোনো ভুল করে থাকি, অবশ্যই তা তুলে ধরুন। সত্যের বাইরে কিছু নয়।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  বিসিবি   বাংলাদেশ ক্রিকেট বোর্ড   তামিম ইকবাল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close