বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ফায়ার ফাইটার নুরুল হুদাকে গফরগাঁওয়ে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি:
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৫৪ পিএম

গাজীপুরের টঙ্গীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মৃত্যুবরণকারী ফায়ার ফাইটার নুরুল হুদাকে (৪০) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার সালটিয়া ইউনিয়নের ধামাইল গ্রামে গার্ড অব অনার প্রদান শেষে তার দাফন সম্পন্ন হয়।

গার্ড অব অনারের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি। জানাজাপূর্ব স্মৃতিচারণে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি, গফরগাঁও থানার ওসি মো. বাচ্চু মিয়া, ফায়ার সার্ভিসের বিভাগীয় উপ-পরিচালক পূর্ণ চন্দ্র মুরর্শিদি, উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসমাঈল হোসেন সোহেল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ, যুবদল নেতা আব্দুস ছালাম বিপ্লব, মরহুমের সহপাঠী নয়ন শাহ, মামা আলমগীর কবির ও প্রভাষক সাব্বির কামাল প্রমুখ।

জানাজায় ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারী, আত্মীয়-স্বজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এর আগে বুধবার রাত ১২টার দিকে মরদেহ নিজ গ্রামে পৌঁছালে সর্বত্র শোকের ছায়া নেমে আসে এবং কান্নার রোল পড়ে যায়।

ফায়ার ফাইটার নুরুল হুদা গফরগাঁও উপজেলার ধামাইল গ্রামের আবুল মুনসুরের ছেলে। দাম্পত্য জীবনে তিনি দুই সন্তানের জনক ছিলেন। বর্তমানে তার স্ত্রী গর্ভবতী।

উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর (সোমবার) গাজীপুরের টঙ্গীতে একটি কেমিক্যাল গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে কাজ করার সময় মারাত্মকভাবে দগ্ধ হন নুরুল হুদা। পরে তাকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকেল পৌনে তিনটায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  ফায়ার ফাইটার   দাফন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close