বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
রূপগঞ্জে জুটের গোডাউন থেকে এক টন বই উদ্ধার
মো. শাহেল মাহমুদ, রূপগঞ্জ
প্রকাশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সোহেল আরমান শফিক নামে এক ব্যবসায়ীর জুটের গোডাউন থেকে ২০২৫ সালের এক টন সরকারি বই জব্দ করেছে পুলিশ। 

আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার যাত্রামুড়া এলাকা থেকে প্রায় ১ হাজার কেজি সরকারি বই জব্দ করা হয়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোহেল আরমান শফিক যাত্রামুড়া এলাকায় পোশাক কারখানা ও ঝুটের ব্যবসা করে আসছে। সাবেক স্থানীয় সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর এপিএস এমদাদুল হকের খালাতো ভাই পরিচয়ে দীর্ঘদিন ধরে ঝুটের ব্যবসার পাশাপাশি সরকারি বই কেনাসহ বিভিন্ন অবৈধ ব্যবসা পরিচালনা করে আসছিল। গত মঙ্গলবার রাতে সোহেলের ঝুটের গোডাউনে ২০২৫ সালের বিভিন্ন শ্রেণির প্রায় ১ হাজার কেজি বই দেখতে পেয়ে স্থানীয়রা প্রশাসনকে বিষয়টি জানায়। পরে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সরকারি বইগুলো জব্দ করেন। 

স্থানীয় শিক্ষার্থীরা বলেন, “আমরা স্কুলে সরকারি বই চাইতে গেলে আমাদের বই দেওয়া হয় না। শিক্ষকরা সেই সরকারি বই কেজি দরে বিক্রি করে ফেলেন। আমরা এ ঘটনার সাথে যারা জড়িত তাদের শাস্তি দাবি জানাচ্ছি।” 

ঝুটের গোডাউনের মালিক সোহেল আরমান শফিক বলেন, “আমি বইগুলো নারায়ণগঞ্জের আইটি স্কুল থেকে কিনে নিয়ে এসেছি।”

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, “সরকারি বই জব্দ করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত করা হচ্ছে। এ ঘটনা তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস




আরও সংবাদ   বিষয়:  রূপগঞ্জ   জুট   বই  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close